TMC Panchayat Member Arrested | জমি দখলের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

TMC Panchayat Member Arrested | জমি দখলের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ইটাহার:জমি সংক্রান্ত বিবাদের জেরে সালিশি সভা করতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন ইটাহার গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য (TMC Panchayat Member Arrested)। জমি দখলের অভিযোগে অভিযুক্ত ওই সদস্যকে গ্রেফতার করেছে ইটাহার থানার পুলিশ। ধৃতের নাম ছবি লাল চৌধুরী (৪৪), তার বাড়ি ইটাহার থানার চাকলা ঘাট গ্রামে। শুক্রবার তাকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকলা ঘাট এলাকায় দেড় বিঘা জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। বিষয়টি মেটানোর জন্য বৃহস্পতিবার রাতে অভিযুক্ত তৃণমূল সদস্য ছবি লাল চৌধুরী নিজেই একটি সালিশি সভার আয়োজন করেন। অভিযোগ, সেই সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় ইটাহার থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সরকারি কাজে বাধা ও বিবাদে জড়িয়ে পড়ার অভিযোগে ওই তৃণমূল সদস্যকে গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

নিজের গ্রেফতারির বিষয়ে ছবি লাল চৌধুরী বলেন, “দেড় বিঘা জমি নিয়ে দু’পক্ষের গন্ডগোল চলছিল। আমি বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম এবং সালিশি সভা ডেকেছিলাম। কিন্তু তারা নিজেরাই ঝামেলা পাকিয়ে ফেলে। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *