Tmc | লক্ষ্মীবারে তৃণমূলের মেগা বৈঠক, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বার্তা দেবেন মমতা

Tmc | লক্ষ্মীবারে তৃণমূলের মেগা বৈঠক, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বার্তা দেবেন মমতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ঘুঁটি সাজানো শুরু করে দিল তৃণমূল (Tmc)। আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠকের ডাক দিয়েছে ঘাসফুল শিবির।  যেই বৈঠকে প্রধান বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এই বৈঠক থেকেই আগামী নির্বাচনের দিশা ঠিক করে দেবেন তৃণমূলনেত্রী। সম্প্রতি নানা দিক থেকে বেকায়দায় পড়েছে সংগঠন। তবে সেই সব চ্যালেঞ্জ সামলেও উঠেছে দল। সম্প্রতি রাজ্যে হয়ে যাওয়া ৬ টি বিধানসভার উপনির্বাচনে বিরোধীদের কার্যত দুরমুশ করে জিতেছে তৃণমূল। ফলে দলের জনভিত্তি যে এখনও অটুট তেমনটাই মনে করছেন নেতারা। কিন্তু সাবধানের মার নেই।

রাজ্যে এখন মেরুকরণের রাজনীতি তুঙ্গে। ধর্ম ভিত্তিক তর্জা চলছে শাসক ও বিরোধী দলের মধ্যে। যা ২০২৬ সালের নির্বাচনের আগে আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। ফলে এই মেরুকরণের রাজনীতিকে কীভাবে নিজেদের পক্ষে কাজে লাগাতে হবে তা নিয়ে দিশা থাকবে এই বৈঠকে।  ঘরোয়া আলোচনায় ২৫০ আসনের টার্গেট দিচ্ছে তৃণমূল। দলের অভ্যন্তরে তা নিয়ে চর্চাও শুরু হয়েছে। আইপ্যাক নিয়েও সম্প্রতি তৃণমূলের অন্দরে নানা কথা শোনা গিয়েছে। জল্পনা রয়েছে আইপ্যাক নিয়ে খুশি নন মমতা। ফলে আগামী নির্বাচনে দলের রণকৌশল কী হবে তা নিয়েও নেত্রী বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা এগারোটায় ওই সম্মেলন শুরু হবে। সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা-নেত্রীরা। তার আগে আগামিকাল তৃণমূল ভবনে ডাকা হয়েছে প্রস্তুতি বৈঠক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *