Gold Worth Crash | গত সপ্তাহে আকাশছোঁয়া, আজ মাটিতে! এক ধাক্কায় ১৬ হাজার সস্তা রুপো, সোনার বাজারেও বড় পতন

Gold Worth Crash | গত সপ্তাহে আকাশছোঁয়া, আজ মাটিতে! এক ধাক্কায় ১৬ হাজার সস্তা রুপো, সোনার বাজারেও বড় পতন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাজেটের রেশ কাটতে না কাটতেই সোনা ও রুপোর বাজারে বড়সড় ধস নামল (Gold Worth Crash)। গত সপ্তাহের রেকর্ড উচ্চতা থেকে হু হু করে নামছে দাম। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX India) বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ১ কেজি রুপোর দাম প্রায় ১৬,০০০ টাকা কমে গিয়েছে (Silver Worth Drop)। পিছিয়ে নেই সোনাও; ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম এক দিনেই কমেছে প্রায় ৪,০০০ টাকা।

রুপোর বাজারে নজিরবিহীন পতন: গত বৃহস্পতিবারও ১ কেজি রুপোর দাম ৪ লক্ষ টাকার গণ্ডি ছুঁয়েছিল। কিন্তু সেই রেকর্ড স্থায়ি হয়নি। রবিবার ৯ শতাংশ পতনের পর সোমবার বাজার খুলতেই রুপোর দাম ২৫৫,৬৫২ টাকা থেকে নেমে দাঁড়ায় ২৪৯,৭১৩ টাকায়। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ১৫,৯৪৩ টাকা পতন হয়েছে। গত সপ্তাহের উচ্চতম স্তর (৪,২০,০৪৮ টাকা) থেকে ধরলে রুপোর দাম এখন পর্যন্ত প্রায় ১,৭০,৩৩৫ টাকা কমে গিয়েছে।

হলুদ ধাতুর দশা: সোনার দামেও একই অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছিল ১,৯৩,০৯৬ টাকায়। বাজেটের দিন ১৩,০০০ টাকা পড়ার পর সোমবারও সেই ধারা অব্যাহত। সোমবার বাজার খোলার পর প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৪৭,৭৫৩ টাকা থেকে কমে ১,৪৩,৩২১ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ৪,৪৩২ টাকা সস্তা হয়েছে সোনা। রেকর্ড উচ্চতা থেকে হিসাব করলে দেখা যাচ্ছে, সোনার দাম প্রায় ৪৯,৭৭৫ টাকা কমেছে।

বিনিয়োগকারীদের জন্য সতর্কতা: বাজার বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সোনা ও রুপোর বাজারে চরম অস্থিরতা চলছে। দাম কতদূর নামবে বা কবে স্থিতিশীল হবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এমতাবস্থায় নতুন করে বিনিয়োগ করতে চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং বাজারের গতিবিধি বিচার করে পা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *