TMC | ভাঙতে চলেছে তৃণমূল? ৫৯ বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত!

TMC | ভাঙতে চলেছে তৃণমূল? ৫৯ বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জল্পনা সত্যি করে আজই কি ভাঙতে চলেছে তৃণমূল (TMC)? আর এই জল্পনাকেই উসকে দিয়ে ৫৯ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় (Meeting) হাজির হয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। শুধু তিনিই নয় দলের অন্যান্য বিধায়করাও একের পর এক ঢুকছেন বিধানসভায়। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন সাবিনা ইয়াসমিন, অরূপ রায়, শিউলি সাহা, ইমানি বিশ্বাস সহ আরও অনেকে।

যদিও সাংবাদিকরা সাবিনা ইয়াসমিনকে প্রশ্ন করলে তিনি জানান, বিরোধী দলনেতা কে হবেন তা ঠিক করার জন্য মিটিং করতে এসেছেন তিনি। অনেক বিধায়ক আবার জানিয়েছেন, তাঁরা ব্যক্তিগত কাজের জন্য বিধানসভায় এসেছেন। গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিধায়কদের বৈঠকে ৮০ জনের মধ্যে প্রায় ৬০ জনের অনুপস্থিতিই বুঝিয়ে দিয়েছিল দলের ভিত নড়বড়ে। এমনকি গতকাল মমতার ধর্নায়ও দেখা যায়নি বেশিরভাগকে। সেই অনুপস্থিতি যে সুপরিকল্পিত ছিল, তা আজ বিধানসভায় বিধায়কদের ভিড় দেখেই স্পষ্ট। সূত্রের খবর, আজ ৫৯ জন বিধায়কের সই সম্বলিত চিঠি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।

শোনা যাচ্ছে, এই নতুন সমীকরণে বিরোধী দলনেতা হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সহকারী দলনেতা হিসেবে ভাবা হচ্ছে সন্দীপন সাহা ও জাভেদ খানকে এবং চিফ হুইপ করা হতে পারে আখরুজ্জামানকে। তৃণমূলের অন্দরে এই বিদ্রোহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের ফসলকে কতখানি ক্ষতিগ্রস্ত করবে, এখন সেটাই দেখার বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *