TMC | তৃণমূলের হার! বিরোধী দলনেতা কে? আজ কালীঘাটে বৈঠকে সিদ্ধান্ত নেবেন মমতা

TMC | তৃণমূলের হার! বিরোধী দলনেতা কে? আজ কালীঘাটে বৈঠকে সিদ্ধান্ত নেবেন মমতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা ১৫ বছর পর বাংলার শাসন ক্ষমতা হারিয়ে এবার বিরোধী আসনে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এই পরিস্থিতিতে বিধানসভায় তৃণমূলের ‘বিরোধী দলনেতা’ কে হবেন, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। আজ অর্থাৎ বুধবার বিকেল ৪টেয় কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)

সূত্রের খবর, ওই বৈঠকেই বিরোধী দলনেতার নাম চূড়ান্ত হতে পারে। দীর্ঘ সময় পর বিরোধী আসনে ফিরছে দল, তাই বিধানসভায় সরকারকে চাপে রাখতে পোড়খাওয়া কোনো নেতাকেই এই পদের জন্য বেছে নেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কালীঘাটের (Kalighat) এই বৈঠকের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *