Tight safety at Eden | বাড়তি সতর্কতা ইডেনে! আঁটসাঁট নিরাপত্তার বলয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ   

Tight safety at Eden | বাড়তি সতর্কতা ইডেনে! আঁটসাঁট নিরাপত্তার বলয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ   

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি সতর্কতা জারি হয়েছে কলকাতা শহরেও। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচের কথা মাথায় রেখে গোটা চত্বরজুড়ে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেপে উঠেছিল দিল্লির লালকেল্লা এলাকা। ওই বিস্ফোরণে দিল্লিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ২৫। এই ঘটনার পরেই সতর্কতা জারি হয়েছে শহর কলকাতাতে। এদিকে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে রবিবারই কলকাতায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। ইডেনে ছয় বছর পর আয়োজিত হতে চলেছে কোনও টেস্ট ম্যাচ। ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবারের বিস্ফোরণের পর থেকে ইডেন এবং দুই দলের থাকার জায়গায় নিরাপত্তা নজরদারি আঁটসাঁট করা হয়েছে। দলগুলির যাতায়াতের সময় বিশেষ রুট চিহ্নিত করার কাজ শেষ। চলাচলের সময় পুলিশি এসকর্ট থাকবে বলেও খবর। ভারত ও দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন ও ম্যাচের দিন প্রতিটি মুহূর্ত নজরে রাখার জন্য মোতায়েন থাকতে চলেছে বিপুল পুলিশ ও নিরাপত্তাকর্মী। স্টেডিয়ামের নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে ইডেনে আসবেন মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

জানা গিয়েছে, কলকাতায় যে হোটেলগুলিতে দুই দল রয়েছে সেখানেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের বোম্ব স্কোয়াড, কুকুর বাহিনী ও গোয়েন্দা শাখা নিয়মিত নজরদারি চালাচ্ছে। গতকাল রাতেই সিএবি ও কলকাতা পুলিশের উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত হয়েছে নিরাপত্তা রূপরেখা। এককথায় বলা যায়, দিল্লির ঘটনার পর অতিরিক্ত সতর্কতা নিচ্ছে প্রশাসন, যাতে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *