উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যাটে যেন আগুন ঝরালেন বৈভব সূর্যবংশী। তাঁর ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup 2025) উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারতীয় যুব দল। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে এদিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪৩৩ রানের বিশাল স্কোর খাড়া করে। ভারত তাদের টুর্নামেন্ট অভিযান শুরু করল আরব আমিরশাহির বিরুদ্ধে,এরপর তাদের মোকাবিলা করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।
