Tiger Shroff | রূপোলি পর্দা থেকে ফুটবলের ময়দানেঃ ডুরান্ড কাপে খেলতে পারেন টাইগার শ্রফ!

Tiger Shroff | রূপোলি পর্দা থেকে ফুটবলের ময়দানেঃ ডুরান্ড কাপে খেলতে পারেন টাইগার শ্রফ!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের মারকাটারি অ্যাকশন হিরো এবার পেশাদার ফুটবলের ময়দানে নামতে চলেছেন। ফুটবলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসাকে বাস্তব রূপ দিতে মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপে ‘মুম্বই এফসি’-র (Mumbay FC) স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff)। ক্লাবের হয়ে পেশাদার ফুটবলার হিসেবে তাঁর অভিষেক ঘটার সম্ভাবনাও জোরালো।

মুম্বই এফসি-র যৌথ-মালিক জোহেব আম্রানি (Zoheb Amrani) জানান, টাইগার এই মুহূর্তে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন এবং শিলংয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বের একটি ম্যাচে স্কোয়াডের সঙ্গে যেতে পারেন। তবে তারকা অভিনেতার সুরক্ষার বিষয়টি মাথায় রেখে যাবতীয় আয়োজন করা হচ্ছে। জোহেব বলেন, “টাইগারকে দলে নথিভুক্ত করা হয়েছে। টাইগার শ্রফের মতো সেলিব্রিটির জন্য ছোট শহরগুলোতে কড়া নিরাপত্তার প্রয়োজন। প্রচুর মানুষ জমে গেলে পরিস্থিতি বিশৃঙ্খলা হতে পারে। সোশ্যাল মিডিয়াও আজকাল খুব নির্মম, তাই সব দিক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে একটি ম্যাচে ও নিশ্চিতভাবেই দলের সঙ্গে যাবে।”

২০২৪ সালে মুম্বই এফসি প্রতিষ্ঠার সময় থেকেই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন টাইগার এবং তিনি মুম্বই ডিস্ট্রিক্ট লিগেও খেলেছেন। ২০২৩ সালে রণবীর কাপুর এবং মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতে একটি ‘ইনফ্লুয়েন্সার লিগ’-এ টাইগারের ফুটবল শৈলী প্রথম নজর কাড়ে জোহেবের। সেখানে টাইগারের টেকনিক্যাল দক্ষতা ও ‘স্লাইড ট্যাকল’ কিংবা ‘ওয়ান অন ওয়ান’ ড্রিবলিংয়ের ক্ষমতা দেখে তাঁকে মূল ধারার ফুটবলে উৎসাহিত করা হয়। পরবর্তীকালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম (CRS)-এর মাধ্যমে পেশাদার নিয়মনীতি মেনেই টাইগারের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।

ডুরান্ড কাপের মুম্বই এফসি-র গ্রুপে স্টেজের সব ম্যাচ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট লাংসনিং এফসি (Langsning SC )-র বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে মুম্বই এফসি। এরপর ৮ আগস্ট শিলং লাজং (Shillong Lajong) এবং ১১ আগস্ট নোংকসে এসএস অ্যান্ড সিসি-র মুখোমুখি হবে তারা। এখন দেখার, অ্যাকশন হিরো টাইগারকে এবার সবুজ ঘাসে ফুটবল পায়ে জাদু দেখাতে দেখা যায় কি না!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *