উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পা ফাটার সমস্যা অনেকেরই থাকে। শীতকালে পা, গোড়ালি ফেটে যন্ত্রণা হয়। হাঁটাচলা করতে সমস্যা হয়। পায়ের পাতার ত্বক শুষ্ক, খসখসে হয়ে যায়। গোড়ালির কাছে ত্বকে আঁশের মতো ছালও উঠতে থাকে। তাই সময় থাকতেই পায়ের যত্ন নেওয়া প্রয়োজন।পায়ের যত্ন মানেই অনেকে ভাবেন পার্লার গিয়ে বেশি খরচ করে পেডিকিয়োর করানো। তা কিন্তু নয়। ঠিক যে ভাবে ত্বক ও চুলের যত্ন নিচ্ছেন, সে ভাবেই রোজ নিয়ম করে পায়েরও যত্ন(Magnificence ideas) নিতে হবে।
ঘরোয়া উপায়ে পায়ের যত্ন নেবেন কী ভাবে?
প্রথমে নখের পুরনো নেলপলিশ রিমুভার দিয়ে তুলে ফেলুন। তার পর ঈষদুষ্ণ জলে নুন, শ্যাম্পু মিশিয়ে পা ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে ময়লা ও মৃত কোষ দূর হয়ে যাবে। বেশ কিছু ক্ষণ পা জলে ডুবিয়ে রাখার পর, ভাল মানের কোনও স্ক্রাব দিয়ে পায়ের পাতা ঘষে নিন। এতে পায়ের মৃত কোষ উঠে যাবে। পায়ে যদি ট্যান থাকে, তা-ও দূর হবে। স্ক্রাব বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তার জন্য ওট্স, এক চিমটে হলুদ এবং চিনি বা কফি দিয়েও স্ক্রাবার(Magnificence ideas) বানিয়ে নিতে পারেন।পায়ে স্ক্রাব করার পর নারকেল তেল, অলিভ অয়েল বা ভ্যাসলিন দিয়ে ভাল করে মালিশ করুন। এতে পায়ের ত্বক নরম হবে।প্রতি দিন রাতে শোয়ার আগে পায়ের পাতায় ভাল করে ময়েশ্চারাইজ়ার মালিশ করতে ভুলবেন না।
