Taslima Nasrin | দুই দশক পর কলকাতায় ‘ফেরা’ তসলিমার, বিমানবন্দরে নেমে ভাসলেন আবেগে

Taslima Nasrin | দুই দশক পর কলকাতায় ‘ফেরা’ তসলিমার, বিমানবন্দরে নেমে ভাসলেন আবেগে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রায় দু’দশক পর কলকাতায় ফিরলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। শুক্রবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরনে সাদা-লালপাড় শাড়ি নিয়ে তিলোত্তমায় পা রাখতেই আবেগে ভেসে যান লেখিকা। বিমানবন্দরে অভ্যর্থনা পর্বে হাসিমুখে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “খুবই ভালো লাগছে।”

কলকাতায় আসার আগে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছিলেন তসলিমা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ এর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন।

শনিবার রবীন্দ্রসদনে আয়োজিত মৌলবাদ বিরোধী কবি ও সাহিত্যিকদের একটি বিশেষ সভায় অংশ নেবেন তসলিমা নাসরিন। ‘সেক্যুলার মিশন’ এবং ‘এইচআরবিএফএফ’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, উক্ত মঞ্চে উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২০০৭ সালে তসলিমা নাসরিনের লেখা ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কট্টরপন্থার বিরুদ্ধে তাঁর লেখার জেরে তৎকালীন সময়ে শহরের সংখ্যালঘু এলাকাগুলিতে অশান্তি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে উঠেছিল যে তা সামাল দিতে সেনা নামাতে বাধ্য হয় প্রশাসন। সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বামমনস্ক সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে বইটির ওপর নিষেধাজ্ঞা চাপান এবং তসলিমাকে কলকাতা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বাম সরকারের আমলে সাহিত্য জগতে এই ঘটনাকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনামলেও তসলিমাকে ফেরানোর বিষয়ে কোনও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমানে রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে সেই পরিস্থিতির বদল ঘটল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *