Selector Reveals Massive Purpose Behind Vaibhav Sooryavanshi’s Vice-Captain Appointment

Selector Reveals Massive Purpose Behind Vaibhav Sooryavanshi’s Vice-Captain Appointment

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দলীপ ট্রফির মঞ্চে বড় স্বীকৃতি পেল বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে। নেতৃত্বে রয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান। অনেকেই মনে করছেন, বৈভবকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। সত্যিই কি তাই? এই নিয়ে মুখ খুললেন পূর্বাঞ্চলের অন্যতম নির্বাচক।

পূর্বাঞ্চলের দলে রয়েছে মহম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ এবং শাহবাজ আহমেদের মতো পরিচিত মুখ। সব মিলিয়ে দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে জায়গা পেয়েছেন বাংলার ছয় ক্রিকেটার। তাবড় তারকাদের পিছনে ফেলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভবকে। ১৫ বছর বয়সে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হল? তাকে কি ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে? হর্ষ ভোগলের জন্য অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ পর্যন্ত প্রশ্ন তুলছেন, কী ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

আরও পড়ুন:

যা নিয়ে পূর্বাঞ্চলের নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার প্রভঞ্জন মল্লিক বলছেন, “দলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব ওর জন্য বড় সুযোগ। বৈভব দেশের হয়ে ভালো খেলতে চায়। রাজস্থান রয়্যালসে ভালো মরশুম কাটিয়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। বিহারের প্রথম শ্রেণির দলের সহ-অধিনায়কও। আমার মনে হয়, তরুণ ক্রিকেটারদের দায়িত্ব পাওয়া জরুরি। আশা করছি, একদিন বৈভব ভারতের অধিনায়কও হতে পারবে। সেটা বিচার করেই ওকে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে।” 

প্রভঞ্জনের আরও যুক্তি, “বৈভবকে তো অধিনায়ক করা হয়নি। সহ-অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক ঈশান কিষাণের উপর অনেক দায়িত্ব থাকবে। বৈভবকে তো সারাদিন নেতৃত্ব দিতে হবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও পরিণত হচ্ছে। তাই ওকে আরও দায়িত্ব দেওয়া যায়।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *