শব্দের আড়ালে সাংস্কৃতিক বোধের অবক্ষয়

কথ্য ভাষার তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার কি শিল্পের মর্যাদা ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে?  মনোনীতা চক্রবর্তী কবিতা-টবিতা, গান-টান, নাটক-ফাটক, নাচ-ফাচ- এই শব্দগুলো আর কতকাল? শব্দের এই জোড়বাঁধা ব্যবহার কি নিছক কথার ছলে বলা কিছু নিরীহ শব্দবন্ধ, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে শিল্প ও শিল্পচর্চার প্রতি অবজ্ঞা, ঔদাসীন্য এবং সাংস্কৃতিক অসংবেদনশীলতা? প্রশ্নটি আপাতদৃষ্টিতে সামান্য। কিন্তু ভাষা কেবল ভাব […]

আরও পড়ুন

অণুগল্প

জগা ঢাকি শংকর সাহা আজ বসন্তপল্লি যেন কারও কাছে অজানা নেই। এই পল্লি এখন ঢাকিপাড়া নামে পরিচিত। এলাকার প্রায় প্রতিটি বাড়ির পুরুষ ঢাকে বোল তুলতে জানেন। তবে পুজো ছাড়া বছরের বেশিরভাগ সময় তাঁদের ইটভাটায় কাজ করে সংসার চালাতে হয়। বসন্তপল্লির পূর্বপাড়ায় জগার বাড়ি। ঢাকি হিসেবে তার বেশ নামডাক। এবার দুর্গাপুজোয় শহরের মজুমদারবাড়িতে তাকে বায়না করেছেন […]

আরও পড়ুন

বাবাই ডিজে

কৌশিকরঞ্জন খাঁ জানলা খোলা। ঘরে সিলিংফ্যান চলছে। তবু বাবাই ঘামছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে বাবাইয়ের জামার সব ক’টি বোতাম খোলা। বাবাই দুলে দুলে ইতিহাস পড়া মুখস্থ করছে, ‘হোয়াংহো, ইয়াংসিকিয়াং চিনের দুটি নদী। কনফুসিয়াস চিনের একজন দার্শনিক।’ জানলার পাশ দিয়ে যারাই যাচ্ছে, সবাই শুনছে বাবাই সকাল থেকে খুব পড়ছে। হঠাৎ পড়ায় নিমগ্ন বাবাই পাড়ার ষণ্ডামার্কা রাজীবের […]

আরও পড়ুন

জুড়ি

তুষারকান্তি ঘোষ গতকাল শিবেনবাবুর ছেলে অনুপমের বৌভাতের অনুষ্ঠান ছিল। আমাদের সান্ধ্য আড্ডার পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব এই শিবেনবাবু। স্বাভাবিক কারণেই আমরা বাকি চার পাণ্ডবও সপরিবারে নিমন্ত্রিত। আমি ছাড়া বাকি তিনজন হলেন অনুপ সোম, সুধাময় দাস আর অতীন রায়। চাঁদা তুলে একটা ভালো উপহার কেনা হল। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক খুব গভীর, যা বর্তমানে বিরল। বিয়েতে […]

আরও পড়ুন

Jeffrey Archer | জীবনের শেষ লেখালেখির টেবিলেই প্রস্থান, চিরঘুমে বিশ্বখ্যাত কথাসাহিত্যিক জেফ্রি আর্চার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বসাহিত্যের আঙিনায় এক যুগের অবসান ঘটিয়ে চিরবিদায় নিলেন প্রখ্যাত ব্রিটিশ লেখক (British Writer) তথা প্রাক্তন রাজনীতিবিদ জেফ্রি আর্চার (Jeffrey Archer)। প্রকাশনা সংস্থার পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ৮৬ বছর বয়সে নিজ বাসভবনেই লেখালিখির ফাঁকে হঠাৎ ও শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগুনতি […]

আরও পড়ুন
‘ম্যায় বাংলা মে হি বলুঙ্গা’, হিন্দি ভাষার সভাতেই বলেছিলেন মণিশংকর মুখোপাধ্যায়

‘ম্যায় বাংলা মে হি বলুঙ্গা’, হিন্দি ভাষার সভাতেই বলেছিলেন মণিশংকর মুখোপাধ্যায়

তিনি স্বনামধন্য লেখক। এছাড়াও আরও তিনটি কারণে মণিশংকর মুখোপাধ‌্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল আমার। তার একটি হল: আমরা দু’জনেই একদা পূর্ব রেলের জনসংযোগ দপ্তরের কাজ করেছি। তবে কেন জানি না, তিনি কস্মিনকালেও তাঁর পেশার তালিকায় এই জায়গার কথা উল্লেখ করেননি। লিখছেন সমীর গোস্বামী। পোশাকি নাম– মণিশংকর মুখোপাধ‌্যায়। লেখার জগতে ‘শংকর’ নামেই পরিচিত। আমার সৌভাগ‌্য, ‘লেখক’ পরিচিতি […]

আরও পড়ুন
‘ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন’, শংকরের প্রয়াণে শোকপ্রকাশ মোদির

‘ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন’, শংকরের প্রয়াণে শোকপ্রকাশ মোদির

বাংলার সাহিত্য জগতে আজ বড় শোকের দিন। মাতৃভাষা চর্চার জগৎ থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন সাহিত্যিক শংকর তথা মণিশংকর মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শুধু সাহিত্য মহলে নয়, রাজনৈতিক মহলেও শোকের ছায়া। এমন দিনে প্রবাদপ্রতিম বাঙালি সাহিত্যিকের প্রয়াণে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে বাংলায় এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘তাঁর অবিস্মরণীয় সৃষ্টি, বিভিন্ন প্রজন্মের […]

আরও পড়ুন
‘প্রকাশিত’ ও ‘অপ্রকাশিত’, সাহিত্য ও সংবাদের বিপরীত দায়!

‘প্রকাশিত’ ও ‘অপ্রকাশিত’, সাহিত্য ও সংবাদের বিপরীত দায়!

‘অপ্রকাশিত’ লেখা অর্থে কি ‘অগ্রন্থিত’ লেখা বোঝায়? বৃহত্তর অর্থে হয়তো-বা তাই। তবে ‘অপ্রকাশিত’ লেখা বিচ্ছিন্নভাবে থাকতেও পারে। জীবনানন্দ দাশ পাঠকদের চমকে দিয়েছিলেন, অপ্রকাশিত লেখার সম্ভারে। কয়েকজন নাছোড়বান্দা ও নিদারুণ জীবনানন্দ-ভক্ত আমাদের দেখিয়ে দিয়েছেন, জীবদ্দশায় জীবনানন্দর যে-পরিমাণ লেখা প্রকাশ পেয়েছিল ও ছাপা হয়েছিল, তাঁর অপ্রকাশিত লেখার পরিমাণ সে-তুলনায় অনেকখানি বেশি। সেই অপ্রকাশিত লেখা জীবনানন্দ দাশের ব্যক্তিস্বভাব […]

আরও পড়ুন
সাঁওতালি ভাষাচর্চায় ‘পদ্মশ্রী’ কালনার রবিলাল টুডু, তাঁতশিল্পে নিপুণ কাজে সম্মানিত জ্যোতিষ দেবনাথও

সাঁওতালি ভাষাচর্চায় ‘পদ্মশ্রী’ কালনার রবিলাল টুডু, তাঁতশিল্পে নিপুণ কাজে সম্মানিত জ্যোতিষ দেবনাথও

শিল্প, সাহিত্য এবং শিক্ষায় অসামান্য অবদানের জন্য ‘পদ্মশ্রী’ সম্মান পেলেন কালনার তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ ও সাহিত্যিক রবিলাল টুডু। সাধারণতন্ত্র দিবসের আগে ভারত সরকারের এই পুরস্কার ঘোষণাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত কালনার বাসিন্দারা। মসলিন ও জামদানি শাড়ির উপর সুনিপুণ কাজ, নিখুঁত নক্সা-সহ তাঁতশিল্পের উন্নয়নে অসামান্য অবদানের জন্য এর আগে জাতীয় পুরস্কার সহ ‘সন্ত কবীর অ্যাওয়ার্ড’ পান কালনা […]

আরও পড়ুন
বড়পর্দায় আসছে ‘দেবী চৌধুরানি’, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে জন্মভিটে থেকেই প্রচার শুরু

বড়পর্দায় আসছে ‘দেবী চৌধুরানি’, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে জন্মভিটে থেকেই প্রচার শুরু

অর্ণব দাস, বারাকপুর: সাহিত্য থেকে সিনেমা নতুন কিছু নয়। সেসব অজস্র কাজের মাঝে কিছু কিছু হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ, অবিস্মরণীয়। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘দেবী চৌধুরানি’ আগেও বহুবার ছোট ও বড়পর্দায় এসেছে। তবু এই গল্প তো কখনও পুরনো হয় না। আজকের যুগেও তার ব্যাঞ্জনা অনন্য। সেসব কথা মাথায় রেখেই টলিউড পরিচালক শুভ্রজিৎ মিত্র ফের ‘দেবী […]

আরও পড়ুন