যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ‘জনতার চাঁদায় ফূর্তি’, ক্ষুব্ধ নেটপাড়া

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ‘জনতার চাঁদায় ফূর্তি’, ক্ষুব্ধ নেটপাড়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আগুনে জ্বলছে যুবভারতী ক্রীড়াঙ্গন! কারি কারি টাকা দিয়ে টিকিট কেটে, ভোররাত থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও ঈশ্বরের দর্শনপ্রাপ্তি অধরা। আর সেই রাগে-দুঃখেই ময়দানে আছড়ে পড়েন বিক্ষুব্ধ জনতা। এককথায় মেসির কলকাতা সফর ঘিরে ‘উত্তপ্ত’ শীতের তিলোত্তমা! ধুন্ধুমার পরিস্থিতি বললেও অত্যুক্তি হয় না। আর এমন […]

আরও পড়ুন
Lionel Messi | ‘এত দামে টিকিট কেটেও দর্শকেরা কেন মেসিকে দেখতে পেলেন না?’ রাজ্যকে প্রশ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

Lionel Messi | ‘এত দামে টিকিট কেটেও দর্শকেরা কেন মেসিকে দেখতে পেলেন না?’ রাজ্যকে প্রশ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের শীতকে তুড়ি মেরে উড়িয়ে ফুটবলের ‘বরপুত্র’ মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে যুবভারতী স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন দর্শকেরা। কিন্তু ভিআইপিদের ভিড়ে এক ঝলকও মেসির দেখা পেলেন না ভক্তেরা। যার ফলে চুড়ান্ত বিশৃঙ্খলা যুবভারতীতে। এই পরিস্থিতিতে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য সরকারের […]

আরও পড়ুন
যুবভারতীতে ভাঙচুর! ‘মেসি ডামাডোলে’ বাড়ল শাহরুখ খানের নিরাপত্তা

যুবভারতীতে ভাঙচুর! ‘মেসি ডামাডোলে’ বাড়ল শাহরুখ খানের নিরাপত্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির কলকাতা সফর ঘিরে ‘উত্তপ্ত’ শীতের তিলোত্তমা! শনিবার ভোররাত থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিংহদুয়ারের সামনে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মেসি ভক্ত। উপলক্ষ্য একটাই। ‘মেসিয়ানা’তে মেতে ওঠা। কিন্তু হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ‘ফুটবলের রাজপুত্র’কে দেখতে পাওয়ার সুযোগ পেলেন না অগণিত অনুরাগী। আর সেই রাগে-ক্ষোভে-দুঃখে ময়দানে আছড়ে পড়লেন বিক্ষুব্ধ জনতা। সব মিলিয়ে […]

আরও পড়ুন
Lionel Messi | যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়লেন মেসি

Lionel Messi | যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়লেন মেসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। শনিবার মেসিকে দেখতে কানায় কানায় পূর্ণ ছিল যুবভারতী। তবে গ্যালারি থেকে ‘ফুটবলের যুবরাজ’কে ভালোভাবে দেখতে না পাওয়ার অভিযোগ ওঠে। আর সেই ক্ষোভে দর্শকাসন থেকে নাগাড়ে মাঠে উড়ে আসে জলের বোতল। চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের […]

আরও পড়ুন
যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা! ভিআইপিদের ভিড়ে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর ক্ষুব্ধ জনতার

যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা! ভিআইপিদের ভিড়ে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর ক্ষুব্ধ জনতার

প্রসূন বিশ্বাস ও অর্পণ দাস: হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। ডিসেম্বরের শীত উপেক্ষা করে কাকভোরে এসে ভিড় জমিয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। একটাই কারণ, লিওনেল মেসিকে একটিবার দেখা। কিন্তু ভিআইপিদের ভিড়ে মেসিকেই দেখতে পেলেন না ভক্তরা! তাই রাগে-ক্ষোভে-দুঃখে মাঠে বোতল ছুঁড়লেন। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েছেন দর্শকরা। সব মিলিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন একেবারে রণক্ষেত্র। [প্রিয় পাঠক, […]

আরও পড়ুন
Lionel Messi | যুবভারতীতে ঢুকলেন মেসি, LM10 মাঠে এন্ট্রি নিতেই উচ্ছ্বাস ভক্তদের

Lionel Messi | যুবভারতীতে ঢুকলেন মেসি, LM10 মাঠে এন্ট্রি নিতেই উচ্ছ্বাস ভক্তদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে এসে পৌঁছোলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মেসির সঙ্গে রয়েছেন উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। #WATCH | West Bengal: Star footballer Lionel Messi greets his followers at Salt Lake Stadium in Kolkata A pleasant […]

আরও পড়ুন
Lionel Messi | কলকাতায় লিওনেল মেসি, ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তির উন্মোচন করলেন ‘ফুটবলের রাজপুত্র’

Lionel Messi | কলকাতায় লিওনেল মেসি, ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তির উন্মোচন করলেন ‘ফুটবলের রাজপুত্র’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার রাত প্রায় আড়াইটা নাগাদ ‘গোট টুর অফ ইন্ডিয়া’য় কলকাতায় পৌঁছেছেন লিওনেল মেসি। শনিবার লেকটাউনে নিজের ৭০ ফুটের মূর্তির ভার্চুয়ালি উন্মোচন করলেন ‘ফুটবলের রাজপুত্র’। আর্জেন্টিনার পতাকায় ছয়লাপ লেকটাউন মোড়। দ্বিতীয়বারের জন্য তিলোত্তমায় এসেছেন ফুটবলের কিংবদন্তি। এদিন হায়াত হোটেল থেকে ভার্চুয়ালি নিজের মূর্তির উন্মোচন করলেন তিনি। এরপর যুবভারতীর উদ্দেশে […]

আরও পড়ুন
মেসির আদলে নলেন গুড়ের দেড় ফুটের সন্দেশ, ফুটবলের রাজপুত্রের জন্য অনন্য উপহার ফেলু মোদকের

মেসির আদলে নলেন গুড়ের দেড় ফুটের সন্দেশ, ফুটবলের রাজপুত্রের জন্য অনন্য উপহার ফেলু মোদকের

সুমন করাতি, হুগলি: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি বাংলায়। মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে তিনি বিমান থেকে নামেন। তাঁকে এক ঝলক দেখার জন্য বিমানবন্দরে উপচে পড়েছে ভক্ত, অনুরাগীদের ভিড়। আজ, শনিবার যুবভারতী স্টেডিয়ামও কানায় কানায় ভরে যাবে বলে খবর। মেসির জন্য বিশেষ চমক রয়েছে হুগলির রিষড়ার ফেলু মোদকের। ফুটবলের রাজপুত্রের জন্য তৈরি হয়েছে বিশেষ নলেন গুড়ের সন্দেশ। ওই […]

আরও পড়ুন
কলকাতায় মেসি LIVE: ভোররাতে শহরে মেসি, কয়েক ঘণ্টায় ঠাসা কর্মসূচি

কলকাতায় মেসি LIVE: ভোররাতে শহরে মেসি, কয়েক ঘণ্টায় ঠাসা কর্মসূচি

দ্বিতীয়বার কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার আসছেন বিশ্বকাপজয়ী হয়ে। শনিবার মাঠে নেমে বাঁপায়ের জাদু দেখাবেন না, তবু মেসি ম্যানিয়ায় কাঁপছে কলকাতা। মাত্র কয়েকঘণ্টা কলকাতায় থাকবেন তিনি। রইল মেসির কলকাতায় কাটানো প্রতি মুহূর্তের লাইভ আপডেট।  সকাল ৯ মেসিকে দেখতে সর্বত্র ভিড় জমিয়েছেন ফুটবলপ্রেমীরা। বাইপাসের ধারে হায়াত […]

আরও পড়ুন
কলকাতাতেই মেসির বাড়ি! বাড়ছে ভক্তদের ভিড়, ‘দুর্মূল্য’ কালেকশনের সাক্ষী থাকুন আপনিও

কলকাতাতেই মেসির বাড়ি! বাড়ছে ভক্তদের ভিড়, ‘দুর্মূল্য’ কালেকশনের সাক্ষী থাকুন আপনিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় আসন্ন। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে তিলোত্তমা। এরই মাঝে কলকাতায় মেসির বাড়ি দেখারও হিড়িক পড়েছে। কি অবাক হচ্ছেন কলকাতায় মেসির বাড়ির কথা শুনে? শহরের কোথায় গেলে দেখা মিলবে বাড়িটি? সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের (ইজেডসিসি) কাছে নিরিবিলি এক পাড়া। […]

আরও পড়ুন
Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি! কোথায় সরাসরি দেখা যাবে ঐতিহাসিক ‘গোট ট্যুর’?

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি! কোথায় সরাসরি দেখা যাবে ঐতিহাসিক ‘গোট ট্যুর’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের দিন শেষ। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসি যখন ভারতের মাটিতে পা রাখবেন, তখন সেই ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও—ঘরে বসেই। ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ (Sony LIV) জানিয়েছে যে, মেসির বহুপ্রতীক্ষিত ভারত সফর বা ‘GOAT Tour’-এর বিশেষ মুহূর্তগুলি তারা সরাসরি সম্প্রচার করবে। 🌟 The […]

আরও পড়ুন
আদৌ বিশ্বকাপে খেলবেন তো মেসি? সংশয় আরও বাড়িয়ে দিলেন কোচ স্কালোনি

আদৌ বিশ্বকাপে খেলবেন তো মেসি? সংশয় আরও বাড়িয়ে দিলেন কোচ স্কালোনি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। কিন্তু প্রশ্ন হল, ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি স্বয়ং। এ কথা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওলেন স্কালোনি। গ্রুপ বিন্যাস […]

আরও পড়ুন
Lionel Messi makes historic 405 help as Inter Miami win MLS Japanese Convention title

Lionel Messi makes historic 405 help as Inter Miami win MLS Japanese Convention title

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারে ৪৭তম ট্রফি জয়। সেই সঙ্গে গড়লেন ফুটবলের ইতিহাসে সবচেয়ে অ্যাসিস্টের নজির। লিওনেল মেসির নতুন রেকর্ডের দিনে ইন্টার মায়ামির ঝুলিতে ঢুকল তৃতীয় ট্রফি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারাল জাভিয়ের মাসচেরানোর দল। মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করলেন। হ্যাটট্রিক করলেন তাদেও আয়েন্দে। চ্যাম্পিয়ন হওয়ার পরই […]

আরও পড়ুন
যুবভারতীতে মেসির সঙ্গে মঞ্চে শাহরুখ! জমজমাট ক্রিসমাস গিফটের অপেক্ষায় কলকাতা

যুবভারতীতে মেসির সঙ্গে মঞ্চে শাহরুখ! জমজমাট ক্রিসমাস গিফটের অপেক্ষায় কলকাতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই মঞ্চে রাজা এবং রাজপুত্র! এমনই অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। সূত্রের খবর, ১৩ ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন শাহরুখ খানও। ইতিমধ্যেই এই নিয়ে বলিউড বাদশার সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন শাহরুখ। সব মিলিয়ে মেসির গোট কনসার্টে যুবভারতীতে মিলে যাচ্ছে ফুটবল আর বলিউড। ১৩ থেকে […]

আরও পড়ুন
Lionel Messi | বার্সেলোনা শহরে ফিরতে চান মেসি

Lionel Messi | বার্সেলোনা শহরে ফিরতে চান মেসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বার্সেলোনা এখনও লিওনেল মেসির (Lionel Messi) হৃদয়ে। ‘ন্যু ক্যাম্প’, মেসির ছেড়ে আসা রাজত্ব। সম্প্রতি নবরূপে সুসজ্জিত বার্সেলোনার ওই মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই ছবি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন। একই সঙ্গে একটা জল্পনা উসকে দিয়েছেন, আবারও কি তিনি ফিরবেন বার্সায়? এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘বার্সেলোনা শহরটাকে খুব মনে […]

আরও পড়ুন
তোলা যাবে সেলফি, মিলবে সই করা জার্সিও! ভারত সফরে মেসি-সাক্ষাতের খরচ কত?

তোলা যাবে সেলফি, মিলবে সই করা জার্সিও! ভারত সফরে মেসি-সাক্ষাতের খরচ কত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দো বছর পর আবারও যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থাকবে মেসি ম্যাজিকের। আগামী ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বমহিমায় দেখা মিলবে আর্জেন্টাইন মহাতারকার। যা নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। হু হু করে বিক্রি হচ্ছে টিকিট। কলকাতার পাশাপাশি মুম্বই এবং দিল্লিতেও পা রাখবেন লিও মেসি। এহেন স্বপ্নের সওদাগরকে যদি ছুঁয়ে দেখা যেত! না, এমনটা আর শুধুই […]

আরও পড়ুন
বিশ্বজয়ের মাঠেই ‘শিষ্য’ ইয়ামাল দ্বৈরথে ‘গুরু’ মেসি, কবে ফিনালিসিমায় মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?

বিশ্বজয়ের মাঠেই ‘শিষ্য’ ইয়ামাল দ্বৈরথে ‘গুরু’ মেসি, কবে ফিনালিসিমায় মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ফুটবলবিশ্বের কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের পাশাপাশি জোড়া কোপা আমেরিকাও জিতেছেন লিওনেল মেসি। আরেকজন মাত্র ১৭ বছর বয়সেই জিতেছেন ইউরো। পরের বছর বিশ্বকাপে নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন। দুজনের মধ্যে আছে আরও একটা মিল। দুজনের সঙ্গে জড়িয়ে আছে বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম। যদিও মেসি আর ইয়ামালের কখনও একসঙ্গে খেলা হয়নি। ২০২৩-এ যখন […]

আরও পড়ুন
Saudi Arabia rejects Lionel Messi’s provide to play in Professional League

Saudi Arabia rejects Lionel Messi’s provide to play in Professional League

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনে একসময় একই লিগে প্রতিপক্ষ দলে খেলতেন। তখন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বন্দ্বকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। সেই দৃশ্য কি সৌদি আরবেও দেখা যেত? রোনাল্ডো সৌদি প্রো লিগে খেলেন। মেসিও নাকি সেই লিগে খেলতে চেয়েছিলেন। কিন্তু আটকে গেল কোথায়? বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সাঁ জাঁর হয়ে খেলেছেন মেসি। […]

আরও পড়ুন
Lionel Messi | আরও তিন বছর মায়ামিতে মেসি

Lionel Messi | আরও তিন বছর মায়ামিতে মেসি

ফ্লোরিডা: ইন্টার মায়ামির নতুন চুক্তিতে সই করলেন লিওনেল মসি। আরও তিন বছর মায়ামিতেই থাকছেন আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারে এই মরশুমের শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি ছিল ইন্টার মায়ামির। চুক্তি বৃদ্ধির বিষয়ে লিওর সঙ্গে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের ক্লাবটির আলোচনা চলছিল। অবশেষে ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন এলএম টেন। বৃহস্পতিবারই […]

আরও পড়ুন
রাজুদার পকেট পরোটা খাবেন মেসি? সত্যি হতে পারে ভাইরাল ছবি, মিলল বড়সড় ইঙ্গিত

রাজুদার পকেট পরোটা খাবেন মেসি? সত্যি হতে পারে ভাইরাল ছবি, মিলল বড়সড় ইঙ্গিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। ফের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে। আর তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে। কিন্তু হঠাৎই যদি শোনেন পরোটা বিক্রেতা রাজুদার সঙ্গে দেখা করবেন এলএম১০, বিশ্বাস করবেন? সত্যিই কি তাঁর তৈরি পরোটা খাবেন মেসি? যা নিয়ে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই […]

আরও পড়ুন
মেসির সামনেই ডার্বি! কলকাতায় এসে ইস্ট-মোহন দ্বৈরথ দেখবেন আর্জেন্টাইন মহাতারকা

মেসির সামনেই ডার্বি! কলকাতায় এসে ইস্ট-মোহন দ্বৈরথ দেখবেন আর্জেন্টাইন মহাতারকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দ বছর পর কলকাতা মাতাতে আসছেন লিওনেল মেসি। অন্যান্য কর্মসূচির সঙ্গে কলকাতা ডার্বিও উপভোগ করবেন আর্জেন্টাইন মহাতারকা। জানা গিয়েছে, মেসির কলকাতা সফর উপলক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। দুই দলের তারকা একাদশের ম্যাচে হাজির থাকবেন এলএমটেন। বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন তিনি। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা ১৪ বছর আগে ভারতীয় ফুটবলের […]

আরও পড়ুন
Lionel Messi | ১৪ বছর পর যুবভারতীতে ফিরছেন মেসি, ডিসেম্বরেই ভারত সফরে ফুটবল ম্যজিশিয়ান

Lionel Messi | ১৪ বছর পর যুবভারতীতে ফিরছেন মেসি, ডিসেম্বরেই ভারত সফরে ফুটবল ম্যজিশিয়ান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে ফিরছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ১৪ বছর আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনা করেছিলেন তিনি। এবার ফিরছেন বিশ্বকাপজয়ী অধিনায়কের মুকুট মাথায় নিয়ে। দশমীর সকালে মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসে একগুচ্ছ কর্মসূচিতে ভারতে আসছেন আর্জেন্টাইন ম্যাজিশিয়ান। […]

আরও পড়ুন
‘ভারতে ফিরতে পেরে গর্বিত’, চলতি বছরেই কলকাতায় আসছেন মেসি, ঘোষিত সফরসূচি

‘ভারতে ফিরতে পেরে গর্বিত’, চলতি বছরেই কলকাতায় আসছেন মেসি, ঘোষিত সফরসূচি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন তিনি। আবারও যুবভারতীতে ফিরছেন তিনি, বিশ্বকাপজয়ী অধিনায়ক হয়ে। দশমীর সকালেই লিওনেল মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। ম্যানেজমেন্টের জারি করা বিবৃতিতেই মেসি বলেছেন, “ভারত […]

আরও পড়ুন
‘বিদায়ী’ ম্যাচে চোখে জল, জোড়া গোল করে মেসি বললেন, ‘বিশ্বকাপে খেলব কিনা জানি না’

‘বিদায়ী’ ম্যাচে চোখে জল, জোড়া গোল করে মেসি বললেন, ‘বিশ্বকাপে খেলব কিনা জানি না’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি! এমনটাই মত ছিল মেসিভক্তদের। অনুরাগীদের সেই অনুমানকেই কি সত্যি করে দিলেন বিশ্বকাপজয়ী মহাতারকা? শুক্রবার ভোরে ম্যাচ শুরুর আগে তাঁর চোখের কোনা চিকচিক করতে দেখা গেল। মাঠে নেমে অবশ্য তিনি স্বমহিমায়। জোড়া গোল করলেন। আর তারপরেই সাফ জানিয়ে দিলেন, আগামী বছর […]

আরও পড়ুন
Lionel Messi | মেসির ‘শেষ’ হোম ম্যাচ নিয়ে আবেগপ্রবণ কোচ স্কালোনি

Lionel Messi | মেসির ‘শেষ’ হোম ম্যাচ নিয়ে আবেগপ্রবণ কোচ স্কালোনি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি, ঘরের মাঠে তাঁর শেষ খেলা নাও হতে পারে, এমনটাই আশা প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটি মেসির জন্য বিশেষ আবেগময় হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ এরপর বিশ্বকাপ বাছাইপর্বে আর কোনও হোম ম্যাচ নেই আর্জেন্টিনার। স্কালোনির দাবি, মেসি […]

আরও পড়ুন
সেপ্টেম্বরেই ঘরের মাঠে শেষ ম্যাচ! মায়ামিকে ফাইনালে তুলে অবসরের ইঙ্গিত মেসির

সেপ্টেম্বরেই ঘরের মাঠে শেষ ম্যাচ! মায়ামিকে ফাইনালে তুলে অবসরের ইঙ্গিত মেসির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে ফিরেছেন। বিপক্ষকে বোকা বানিয়ে গোলও করছেন। কিন্তু এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার কথা ভাবছেন তিনি-লিওনেল মেসি! বুধবার লিগস কাপের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলেন এলএমটেন। ম্যাচের পর তাঁর সাক্ষাৎকারেই ইঙ্গিত, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন আর্জেন্টাইন মহাতারকা। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন […]

আরও পড়ুন
Lionel Messi | পায়ের চোট, লিগ কাপে নেই মেসি!

Lionel Messi | পায়ের চোট, লিগ কাপে নেই মেসি!

মায়ামি: লিগ কাপে ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। নেপথ্যে ডান পায়ের পেশিতে লাগা চোট।মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো বুধবার সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন লিগ কাপে মায়ামির পরবর্তী ম্যাচে পাওয়া যাবে না আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ী কবে ফিরবেন তা স্পষ্ট করে বলতে পারেননি মাসচেরানো। মেসির প্রাক্তন সতীর্থ মাসচেরানো বলেছেন, […]

আরও পড়ুন
Lionel Messi | মেসির চোট গুরুতর নয়   

Lionel Messi | মেসির চোট গুরুতর নয়   

ওয়াশিংটন: শনিবার লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব নেকাক্সকার বিরুদ্ধে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। রবিবার ইন্টার মায়ামি সরকারিভাবে জানিয়ে দিল, আর্জেন্টাইন মহাতারকার চোট গুরুতর নয়। আশঙ্কা করা হয়েছিল, চোটের জন্য দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে। কিন্তু মেডিকেল পরীক্ষার পর ইন্টার মায়ামির পক্ষ থেকে বলা হয়েছে, ‘মেসির ডান পায়ের পেশিতে হালকা চোট রয়েছে।’ তবে […]

আরও পড়ুন
Lionel Messi | ফুটবল ছেড়ে ক্রিকেটে মেসি?

Lionel Messi | ফুটবল ছেড়ে ক্রিকেটে মেসি?

মুম্বই: ২০১৩ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে প্রথমবার ভারতে এসেছিলেন লিওনেল মেসি। সব ঠিকঠাক চললে ফুটবলের বরপুত্রকে ফের এদেশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ১৩-১৫ ডিসেম্বর মেসির ভারত সফরের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কিন্তু মজার বিষয় হল, এবার ফুটবলের বদলে মেসিকে ক্রিকেট ব্যাট ও বল হাতে দেখা যেতে পারে! সূত্রের খবর, এবারের সফরে […]

আরও পড়ুন
Lionel Messi | নির্বাসন থেকে ফিরেই স্বমহিমায় মেসি, গোল করিয়ে ম্যাচ জেতালেন মায়েস্ত্রো

Lionel Messi | নির্বাসন থেকে ফিরেই স্বমহিমায় মেসি, গোল করিয়ে ম্যাচ জেতালেন মায়েস্ত্রো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাসন কাটিয়ে আবারও স্বমহিমায় মাঠে ফিরলেন লিওনেল মেসি। প্রসঙ্গত, অলস্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল তাঁকে। কিন্তু সেই নির্বাসিন কাটিয়ে মাঠে ফিরেছেন ফুটবল মায়েস্ত্রো। বুধবার রাতে আটলাসের বিরুদ্ধে ২-১ গোলে জেতে তাঁর দল ইন্টার মিয়ামি। এই ম্যাচে তিনি নিজে গোল না করলেও দুটি গোলই আসে তাঁর […]

আরও পড়ুন