উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের শীতকে তুড়ি মেরে উড়িয়ে ফুটবলের ‘বরপুত্র’ মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে যুবভারতী স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন দর্শকেরা। কিন্তু ভিআইপিদের ভিড়ে এক ঝলকও মেসির দেখা পেলেন না ভক্তেরা। যার ফলে চুড়ান্ত বিশৃঙ্খলা যুবভারতীতে। এই পরিস্থিতিতে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য সরকারের কাছে রাজ্যপাল জানতে চাইলেন, ‘এমনটা কেন হচ্ছে এবং প্রিয় তারকা শহরে থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কেন মেসিকে দেখতে পেলেন না?’
