Rachela viewpoint | শীতের মরশুমে খুলছে নেওড়াভ্যালির রাচেলা ভিউপয়েন্ট, মিলবে স্লিপিং বুদ্ধের দেখা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: আসন্ন শীতের মরশুমে খুলে যাচ্ছে নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের রাচেলা ভিউপয়েন্ট (Rachela viewpoint)। দার্জিলিংয়ের (Darjeeling) টাইগার হিলের (Tiger Hill) মতো কালিম্পং জেলার নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের রাচেলা ভিউপয়েন্ট থেকে পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘা সহ স্লিপিং বুদ্ধ দেখার সুযোগ পেতে চলেছেন। জঙ্গলে পর্যটকদের ভ্রমণ ও ট্রেকিংয়ের জন্য এন্ট্রি ফি পুনরায় চালু হওয়ায় জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগ রাচেলা […]

আরও পড়ুন

Bharat Chettri | স্ত্রী-সন্তানদের রেঁধে খাওয়ান প্রাক্তন হকি ক্যাপ্টেন ভরত ছেত্রী! অন্দরমহলের অজানা গল্পে জমজমাট বিধায়কের জীবন

নিতাই সাহা, শিলিগুড়ি: প্রথম দেখায় বন্ধুত্ব, এরপর প্রেম। সেখান থেকে সোজা বিয়ের পিঁড়িতে– এমনই ঘটেছিল ভারতীয় হকি (Hockey) দলের প্রাক্তন অধিনায়ক তথা কালিম্পংয়ের বিজেপি বিধায়ক ভরত ছেত্রীর (Bharat Chettri) জীবনে। বিধায়ক হওয়ার পর ব্যস্ততা কিছুটা বাড়লেও নিজের মতো করে জীবন উপভোগ করতে পছন্দ করেন তিনি। সময় পেলেই রান্না করে স্ত্রী-সন্তানদের খাওয়ান। অবসরে ভালোবাসেন কিশোরকুমারের গান […]

আরও পড়ুন
Kalimpong | সাহেবি স্কুলে রবির কিরণ! ১২৫ বছর পর কোন ইতিহাস গড়তে চলেছে কালিম্পং?

Kalimpong | সাহেবি স্কুলে রবির কিরণ! ১২৫ বছর পর কোন ইতিহাস গড়তে চলেছে কালিম্পং?

তমালিকা দে, শিলিগুড়ি: ১২৫ বছরের গৌরবময় পথ চলা। কালিম্পংয়ের (Kalimpong) ডঃ গ্রাহামস হোমসের সুনাম দারুণ। পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি নিয়মিতভাবে নাচ–গান, নাটক সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল হয়। স্কুলে নাট্যচর্চার ইতিহাসটা বেশ পুরোনো। তবে এতদিন এই শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজির পাশাপাশি হিন্দি ও নেপালিতে নাটক হলেও বাংলায় কোনওদিন তা মঞ্চস্থ হয়নি। এবারে সেই অভাব মিটছে। রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে […]

আরও পড়ুন
Kalimpong | তীব্র যানজটে নাজেহাল শহর, পর্যটক হারাচ্ছে কালিম্পং

Kalimpong | তীব্র যানজটে নাজেহাল শহর, পর্যটক হারাচ্ছে কালিম্পং

রণজিৎ ঘোষ, কালিম্পং: কালিম্পং, পর্যটন মানচিত্রে অন্যতম গন্তব্যস্থল হিসাবে পরিচিত। কিন্তু এই কালিম্পং (Kalimpong) শহরই কার্যত পর্যটকহীন অবস্থায়। বরং এই শহরকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে পর্যটকরা জেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চল এবং পেলিং সহ সিকিমের পর্যটনস্থলগুলিতে চলে যাচ্ছেন। কারণ একটাই, কালিম্পং শহরে দু’রাত থেকে এখানে ঘোরার মতো তেমন দর্শনীয় পর্যটনস্থল নেই। এই পরিস্থিতির মধ্যে কালিম্পং শহরের […]

আরও পড়ুন
Kalimpong | মেটেনি জলের তৃষ্ণা, মেলেনি চিকিৎসা! রাগে-ক্ষোভে সিকিমে জুড়তে চায় কালিম্পং

Kalimpong | মেটেনি জলের তৃষ্ণা, মেলেনি চিকিৎসা! রাগে-ক্ষোভে সিকিমে জুড়তে চায় কালিম্পং

রণজিৎ ঘোষ, কালিম্পং: দু’হাতে দুটো বড় জেরিক্যান। দুটিই জলভর্তি। দু’হাতে দুই জেরিক্যান হাতে পাহাড়ের চড়াই উতরাই ভাঙছেন প্রমীলা থাপা। কালিম্পংয়ের (Kalimpong) ৪ নম্বর ওয়ার্ডের ডিবি গিরি রোডে বাড়ি। বয়স ৭০ পেরিয়েছে। দু’বেলা তাঁকে বাগধারা থেকে ঝরনার জল সংগ্রহ করতে হয়। এই বয়সে এত কষ্ট! জল ভরার ফাঁকে আক্ষেপ ঝরে পড়ছিল তাঁর, ‘জীবনটা ঝোরা থেকে জল […]

আরও পড়ুন
Kalimpong | রিপলিংয়ে আকর্ষণ বাড়ছে পেমলিংয়ে

Kalimpong | রিপলিংয়ে আকর্ষণ বাড়ছে পেমলিংয়ে

তমালিকা দে, শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রথম রিপলিং হিসেবে জনপ্রিয় হচ্ছে পেমলিং। রিপলিংয়ের জন্য এখন অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রিয় মানুষজন ভিড় জমাচ্ছেন কালিম্পংয়ের (Kalimpong) পেমলিং ওয়াটার ফলসে। একটি ঝরনাধারা বা ওয়াটার ফলস কীভাবে একটি জায়গার অর্থনীতিকে বদলে দিতে পারে, তার প্রমাণও রাখছে পাহাড়ি জনপদটি। দিন-দিন ভিড় বাড়তে থাকায় নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন […]

আরও পড়ুন
লাল সতর্কতা জারি তিস্তায়, রাস্তায় বইছে নদীর জল! ভূমিধসে অবরুদ্ধ সেবক

লাল সতর্কতা জারি তিস্তায়, রাস্তায় বইছে নদীর জল! ভূমিধসে অবরুদ্ধ সেবক

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: পুজোর মুখে বিপর্যয়ের কবলে উত্তরের পাহাড়-সমতল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। ভারী বৃষ্টি চলছে সিকিম ও ভুটান পাহাড়ে। প্রতিটি পাহাড়ি নদীর জলস্তর বাড়ছে। জলবন্দি বিস্তীর্ণ এলাকা। তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় ‘লাল’ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক এবং কালিম্পংয়ের তিস্তা বাজারের উপর দিয়ে জলের স্রোত বইছে। […]

আরও পড়ুন
Kalimpong | মথের খোঁজে লুংসেলে

Kalimpong | মথের খোঁজে লুংসেলে

কালিম্পং: পাখি পর্যবেক্ষণ, প্রজাপতি পর্যবেক্ষণ শিবির অনেক হয়। নিবিড় প্রকৃতি পাঠের জগতের ট্রেন্ড এখন মথ। মথের অজানা দুনিয়া সম্বন্ধে জানতে জাতীয় মথ সপ্তাহ উপলক্ষ্যে তিনদিনব্যাপী মথ পর্যবেক্ষণ শিবির শুরু হল কালিম্পং (Kalimpong) পাহাড়ের লুংসেলে (Lungsel)। এই অঞ্চলটি মথের স্বর্গরাজ্য বলেও পরিচিত। পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর উদ্যোগে মথ পর্যবেক্ষণ শিবিরের এবারে পঞ্চম […]

আরও পড়ুন
ভূমিধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, শিলিগুড়ি থেকে ঘুরপথে কালিম্পং-সিকিম যাত্রায় তীব্র যানজট

ভূমিধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, শিলিগুড়ি থেকে ঘুরপথে কালিম্পং-সিকিম যাত্রায় তীব্র যানজট

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: অনবরত পাথর গড়িয়ে নামায় ১০ নম্বর জাতীয় সড়ক শনিবারও অবরুদ্ধ। শিলিগুড়ি থেকে যাত্রীদের ঘুরপথে পৌঁছতে হয়েছে সিকিম ও কালিম্পংয়ে। শুক্রবার বেলা ১১টা থেকে ধস সরাতে পর্যাপ্ত যন্ত্রপাতি মোতায়েন করা হলেও পাথর-মাটি গড়িয়ে নামায় কাজ করা কঠিন হয়েছে। এরই মধ্যে নতুন করে ভূমিধসে লাভা-গোরুবাথান সড়ক অবরুদ্ধ হয়েছে। জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন […]

আরও পড়ুন
Kalimpong | কালিম্পংয়ের কফি ব্র্যান্ডিংয়ে উদ্যোগ প্রশাসনের

Kalimpong | কালিম্পংয়ের কফি ব্র্যান্ডিংয়ে উদ্যোগ প্রশাসনের

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দার্জিলিংয়ের চা যেমন বিশ্ববিখ্যাত, ঠিক সেভাবেই কালিম্পংয়ের (Kalimpong) কফিকে (Espresso) বিশ্ববাজারে তুলে ধরতে চাইছে সরকার। জেলায় পরীক্ষামূলক কফি চাষ সফল হওয়ার পর এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কফি চাষের অগ্রগতি ঘটাতে জেলা শাসকের উদ্যোগে একটি কমিটি তৈরি হয়েছে। ওই কমিটিতে জেলা প্রশাসন, উদ্যানপালন বিভাগ এবং কফিচাষিদের প্রতিনিধি রয়েছেন। কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রহ্মণীয়ন টি […]

আরও পড়ুন
NH 10 | গড়িয়ে পড়ছে বোল্ডার, ভাঙছে রাস্তা! ফের অশনিসংকেত ১০ নম্বর জাতীয় সড়কে

NH 10 | গড়িয়ে পড়ছে বোল্ডার, ভাঙছে রাস্তা! ফের অশনিসংকেত ১০ নম্বর জাতীয় সড়কে

শিলিগুড়ি: লিকুভিরে (Likhu Bhir) পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বোল্ডার। যার জেরে মেল্লি (Melli) থেকে কিরনে (Kirney) পর্যন্ত রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। কালিম্পংয়ে (Kalimpong) ভারী বৃষ্টি শুরু হয়েছে। আর এরপরই ফের প্রশ্নের মুখে ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10) দিয়ে যান চলাচল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পংয়ে ১০৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। […]

আরও পড়ুন
পাহাড়ে নাশকতার ছক? কালিম্পংয়ে গ্রেপ্তার অনুপ্রবেশকারী বাংলাদেশি

পাহাড়ে নাশকতার ছক? কালিম্পংয়ে গ্রেপ্তার অনুপ্রবেশকারী বাংলাদেশি

ধনরাজ ঘিসিং, দার্জিলিং: এবার কালিম্পং শহর থেকে গ্রেপ্তার হল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। কী কারণে ওই ব্যক্তি ওই শহরে এসে গা ঢাকা দিয়েছিলেন? কোনও নাশকতার ছক কি রয়েছে? নাকি অন্য কোনও উদ্দেশ্য? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শিলিগুড়ি এলাকাতেই এর আগে বাংলাদেশি চর সন্দেহে […]

আরও পড়ুন