Swarup Biswas | সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, ২ মাস পর কি এবার জেলমুক্তি সময়ের অপেক্ষা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রিজেন্ট পার্ক ও নিউ আলিপুর থানায় দায়ের মামলার সব ক’টিতেই জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টালিগঞ্জের ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। মঙ্গলবার নিউ আলিপুর থানার আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনের মামলায় তাঁর জামিন মঞ্জুর করে আদালত (Bail)। ফলে ২ মাস জেলে থাকার পর তাঁর মুক্তির আইনি পথ অনেকটাই পরিষ্কার হল।

গত ৪ জুন পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি, আর্থিক দুর্নীতির মতো মোট পাঁচটি গুরুতর মামলা দায়ের হয়। নিউ আলিপুর থানার মামলায় এক মেকআপ আর্টিস্ট তাঁর বিরুদ্ধে বড়সড়ো অভিযোগ এনেছিলেন। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় সেই অভিযোগের তীব্রতা নিয়ে সংশয় প্রকাশ করে ওই মহিলা জানিয়েছিলেন, তিনি নিজের ইচ্ছায় এই অভিযোগ জানাননি।

রিজেন্ট পার্ক থানার তিনটি আর্থিক দুর্নীতির মামলায় আগেই জামিন পেয়েছিলেন স্বরূপ। এবার নিউ আলিপুর থানার শেষ মামলাটিতেও জামিন মেলায় তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত মামলাতেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন হল। আইনজীবীদের মতে, জামিনের আইনি নথি ও প্রক্রিয়া সমাপ্ত হলেই জেলমুক্তি ঘটবে স্বরূপের। এখন শুধুই সময়ের অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *