Digital fraud | ডিজিটাল-শিকার! প্রায় ৩২ কোটি গায়েব মহিলার   

Digital fraud | ডিজিটাল-শিকার! প্রায় ৩২ কোটি গায়েব মহিলার   

শিক্ষা
Spread the love


বেঙ্গালুরু: বিপুল পরিমাণ অর্থ ডিজিটাল প্রতারণায় খোয়ালেন বেঙ্গালুরুর এক মহিলা। অনলাইন প্রতারকরা তাঁর কাছ থেকে প্রায় ৩২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

সূত্রের খবর, প্রতারকরা নিজেদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই–এর আধিকারিক বলে পরিচয় দিয়ে মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে। তাঁকে ভিডিও কনফারেন্সে যোগ দিতে বাধ্য করে বোঝানো হয় যে, তাঁর ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাই করা হচ্ছে। এই সুযোগে তারা কৌশলে মহিলার সঞ্চিত টাকাপয়সার একটা মোটা অংশ নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নেয়। ঘটনায় বিপুল পরিমাণ অর্থ খুইয়েছেন বছর ৫৭-র ওই মহিলা। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ফাঁদে পড়েন প্রতারকদের। কয়েক মাস কঠোর পরিশ্রমের পর বিষয়টি বুঝতে পেরে ছেলের বিয়ে উপলক্ষ্যে চুপ করে ছিলেন। চলতি বছরের জুন মাসে ছেলের বিয়ে হয়েছে। তারপর পুলিশে অভিযোগ দায়ের করেন।

মহিলা জানিয়েছেন, ওই প্রতারকদের সঙ্গে তাঁর ১৮৭ বার লেনদেন হয়েছে। তাতে তাঁর খোয়া গিয়েছে ৩১.৮৩ কোটি টাকা। তিনি পুলিশ কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। এই বিশাল অঙ্কের প্রতারণার ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম পুলিশ। দায়ের হয়েছে মামলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *