Suvendu Adhikari | শীঘ্রই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন! যাদবপুরে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে কার্যত ‘সবুজ সংকেত’ দিল রাজ্য সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শীঘ্রই রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের ভোট অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে তিনি এও মন্তব্য করেন যে, নির্বাচন হলে সমস্ত ক্যাম্পাসে গেরুয়া আবির উড়বে এবং জয় হবে এবিভিপি-র।

সাম্প্রতিক সময়ে যাদবপুর (Jadavpur) সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল, ভাঙচুর এবং সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিশেষ করে নন্দলাল বসুর তৈরি ঐতিহাসিক নামফলক ভাঙচুর এবং সাধারণ সভা বা জিবি মিটিংকে কেন্দ্র করে চলা বিবাদের জেরে ছাত্রভোটের দাবি জোরালো হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ভোট চালুর দাবিতে সরব হয়েছিলেন। রাজনীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছাত্র সংসদগুলির দরজা বন্ধ থাকায় পড়ুয়া মহলেও তৈরি হয়েছিল তীব্র অসন্তোষ।

এদিন যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে সেই জট কাটিয়ে খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, ছাত্রভোট এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘ দেড় দশক ধরে রাজ্যে কলেজ স্তরে ছাত্রভোট বন্ধ থাকার পর এই ঘোষণা উচ্চশিক্ষালয়গুলির রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশেষ করে যাদবপুরের মতো বামদুর্গ দখল করতে যেখানে এবিভিপি (ABVP) মরিয়া চেষ্টা চালাচ্ছে, সেখানে এই নির্বাচন আগামী দিনের রাজ্য রাজনীতির পথ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *