রাজস্থানে মাদকচক্রের কোমর ভাঙল পুলিশ, গাজা-আফিম-সহ ৭০০ কোটির মাদক উদ্ধার, গ্রেপ্তার ৮৪

রাজস্থানে মাদকচক্রের কোমর ভাঙল পুলিশ, গাজা-আফিম-সহ ৭০০ কোটির মাদক উদ্ধার, গ্রেপ্তার ৮৪

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


একটানা অভিযান চালিয়ে বিরাট মাদকচক্রের পর্দাফাঁস। বড়সড় সাফল্য পেল রাজস্থানের মাদক-বিরোধী টাস্ক ফোর্স। দশ মাসে উদ্ধার হয়েছে ৭০০ কোটির মাদক। প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, বিষয়টি মাদক উদ্ধারে নজিরবিহীন। অন্যদিকে, এই সময়কালে ৮৪ জন পাচারকারী পুলিশের জালে ধরা পড়েছে।

এএনটিএফ-এর ইন্সপেক্টর জেনারেল বিকাশ কুমার জানিয়েছেন, গত বছর রাজস্থান পুলিশ এনডিপিএস আইনের আওতায় প্রায় ৮৫০ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছিল। অন্যদিকে, এ বছর মোট পরিমাণ ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র টাস্ক ফোর্সই ৭০০ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীরা জানাচ্ছেন, এই অভিযানে নজরে ছিল মণিপুর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত আফিম পাচারের প্রধান রুটগুলো। এখন পর্যন্ত ৩৬০ কেজিরও বেশি আফিম উদ্ধার হয়েছে।

আরও পড়ুন:

এএনটিএফ রাজস্থানজুড়ে ‘এমডি’ মাদক তৈরির অভিযোগে ৩৪টি ইউনিট শনাক্ত করে গুঁড়িয়ে দিয়েছে। ১৮৫ কেজিরও বেশি কৃত্রিম মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আফিম ও গাঁজার অবৈধ চাষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ রাজ্যের সংস্থা ও পাঁচটি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে রাজস্থান টাস্কফোর্স মাদক পাচারের সঙ্গে জড়িত ৮৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন ‘ওয়ান্টেড’ পলাতক অপরাধী। যারা বছরের পর বছর ধরে আত্মগোপন করে ছিল। সব মিলিয়েছে মাদকের বিরুদ্ধে বড়সড় সাফল্য।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *