West Bengal Election 2026 | দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, ট্রাইব্যুনালের সবুজ সংকেতে নাম জুড়ল কতজনের?

West Bengal Election 2026 | দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, ট্রাইব্যুনালের সবুজ সংকেতে নাম জুড়ল কতজনের?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


Uploaded By: Shahini Bhadra

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের (West Bengal Election 2026) ঠিক আগে রাজ্যে ফের সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা (Supplementary Voter Listing) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Fee)। সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) পূর্ব নির্দেশ মেনে সোমবার পর্যন্ত ট্রাইব্যুনালে (Tribunal) ‘পাশ’ হওয়া ভোটারদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটের আগে নতুন করে তালিকায় নাম জুড়েছে ১৪৬৮ জনের। এর বিপরীতে নাম কাটা গিয়েছে ৬ জনের। সাধারণত ভোটের নির্দিষ্ট সময় আগে তালিকা ‘ফ্রিজ’ বা স্থির করে দেওয়া হলেও, শীর্ষ আদালতের বিশেষ নির্দেশে এবার ভোটের দু’দিন আগে পর্যন্ত নিষ্পত্তিকৃত নাম ভোটার তালিকায় তোলার সুযোগ রয়েছে।

আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দফায় সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানের ভোটাররা এই দফার তালিকায় রয়েছেন। নতুন তালিকায় নাম থাকা ব্যক্তিরা বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের স্ক্রিনিংয়ের পর যাঁরা ‘অযোগ্য’ ঘোষিত হয়েছিলেন, তাঁদের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ দেওয়া হয়। এর আগে প্রথম দফার ভোটের আগেও একইভাবে ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত করেছিল কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *