Suri | জল, রাস্তা, আলো নিয়ে অভিযোগ, জামা ছিঁড়ে পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতিকে পেটাল জনতা!

Suri | জল, রাস্তা, আলো নিয়ে অভিযোগ, জামা ছিঁড়ে পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতিকে পেটাল জনতা!

খেলাধুলা/SPORTS
Spread the love


সিউড়ি: পঞ্চায়েত সমিতির কার্যালয়ের অভ্যন্তরেই ক্ষুব্ধ জনতার হাতে মার খেলেন সমিতির সভাপতি সহ অন্যান্যরা। সিউড়ি (Suri) ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা নিয়ে ধুন্ধমার বাঁধে। সভাপতি টেবিল ভাঙচুরের পাশাপাশি তাকে টানাহ্যাঁচড়া করার অভিযোগ উঠেছে ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। সভাপতির সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মানুষ। ক্ষোভের বহিঃপ্রকাশের জেরে হেনস্তাও হতে হয় তাদের।

সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয় লাগোয়া কালিপুর এলাকার একটি মহল্লার বাসিন্দারা এদিন জড়ো হন সমিতির অফিসে। তাঁদের অভিযোগ, এলাকায় জল, রাস্তা, আলো নিয়ে। স্থানীয় বাসিন্দা চৈতালি মাল জানান, ‘আমরা জল পাচ্ছি না। রাত-বিরেতে অন্ধকারে বেরোতে হচ্ছে রাস্তাঘাটে।’ আরও এক বাসিন্দা অমিত মাল জানান, ‘এ নিয়ে ছ-ছবার জানানো হয়েছে। তবুও কাজ হয়নি কোনো। আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে জিতে তৃণমূলে চলে গিয়েছে। ব্লকে এলে বলছে পঞ্চায়েতে যাও। পঞ্চায়েতে গেলে বলছে মেম্বরকে বলো। এনিয়ে মানুষ চরম ক্ষুব্ধ।’

বাসিন্দাদের দাবি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এদিন বিকেলে। জড়ো হওয়া মানুষ তাঁদের সমস্যার বিহিত চাইতে গেলে পঞ্চায়েত সমিতির কর্তারা মেজাজ দেখান বলে অভিযোগ ক্ষুব্ধ মানুষজনের। এরপরই ধৈর্যের বাধ ভাঙে তাঁদের। ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। শুরু হয় ধুন্ধমার। সহকারি সভাপতি আরিফ হোসেন জানান, ‘সভাপতি ও অন্যান্যদের মারধর, জামা ছিঁড়ে দেওয়া, ভাঙচুড় চালানো হয়েছে।’ হেনস্তার শিকার পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি ইন্দ্রজিত মণ্ডল জানান, ‘আগাম কিছু না জানিয়ে লোকজন এসে আমার টেবিল ভাঙচুর করেছে, ফাইলপত্র উলটে দিয়েছে। শারীরিক নিগ্রহ করেছে।’ ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের মধ্যে এলাকার অনেক পরিচিত তৃণমূল সমর্থকদেরও দেখা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *