Sunetra Pawar | মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়: অজিতের উত্তরসূরি হিসেবে উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সুনেত্রা পওয়ার

Sunetra Pawar | মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়: অজিতের উত্তরসূরি হিসেবে উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সুনেত্রা পওয়ার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রয়াত অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)। গত বুধবার বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যুর পর দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সুনেত্রার এই পদক্ষেপে তাতে ইতি পড়ল। রাজনৈতিক মহলের মতে, আসন্ন পুণে জেলা পরিষদ নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই পাওয়ার পরিবার ও এনসিপি এই বড় সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের প্রস্তাব মেনে নিয়ে সুনেত্রা পাওয়ার উপ-মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণে সম্মতি জানিয়েছেন। বর্তমান মন্ত্রিসভায় আবগারি এবং ক্রীড়া দপ্তরের দায়িত্ব তাঁর হাতেই থাকছে। তবে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে অর্থ দপ্তরে। সামনেই বাজেট অধিবেশন, তাই রাজ্য প্রশাসনের ভারসাম্য বজায় রাখতে অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বটি নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

কেন সুনেত্রাই প্রথম পছন্দ? ৭ ফেব্রুয়ারি পুণে জেলা পরিষদের হাইভোল্টেজ নির্বাচন। বারামতী তথা পুণে এলাকায় পাওয়ার পরিবারের প্রভাব অনস্বীকার্য। অজিত পাওয়ারের অনুপস্থিতিতে দলকে সঠিক দিশা দেখাতে সুনেত্রা পওয়ারের বিকল্প এই মুহূর্তে কারও কাছে নেই। রাজ্যসভার সাংসদ হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা এবং এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা— এই দুই বিষয়কেই হাতিয়ার করতে চাইছে এনসিপি। পাওয়ার পরিবারের অন্দরে দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথম স্বামী-স্ত্রী পর্যায়ক্রমে একই সাংবিধানিক পদে আসীন হচ্ছেন। সুনেত্রার এই অভিষেক কেবল আবেগ নয়, বরং মহারাষ্ট্রের আগামী রাজনৈতিক যুদ্ধের এক বড় রণকৌশল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *