Subhranshu Roy | চিনে রয়েছেন শর্মিষ্ঠা? ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীর ফেরায় আশায় বুক বাঁধছেন মুকুল-পুত্র শুভ্রাংশু!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে বিপর্যয়ের পর থেকে নিখোঁজ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) স্ত্রী শর্মিষ্ঠা রায়। গত ২১ আগস্ট হাওড়ার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে যান তিনি। ২৫ অগাস্ট শেষবার স্বামীর সঙ্গে কথা হলেও, ২৬ অগাস্ট থেকে হড়পায় বিপর্যস্ত নেপালে (Nepal flash flood) তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় (Spouse lacking)। পরিবার থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের দ্বারস্থ হলেও এখনও মেলেনি কোনও সরকারি নিশ্চিত খবর। এমনকি ডিএনএ নমুনাও পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

তবে সব প্রতিকূলতার মধ্যেও আশা হারাচ্ছেন না স্বামী শুভ্রাংশু রায়। তাঁর বিশ্বাস, স্ত্রী এখনও অক্ষত রয়েছেন। সম্প্রতি চিনের বিদেশ মন্ত্রকের একটি প্রেস ব্রিফিংয়ের ভিডিও (China video) ঘিরে এই আশার আলো আরও উজ্জ্বল হয়েছে। ওই ভিডিওতে এক সাংবাদিক নেপালে আটকে থাকা ৫০০ ভারতীয় তীর্থযাত্রীর উদ্ধারকার্য নিয়ে প্রশ্ন করলে, চিনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভ্রাংশু লিখেছেন, ‘হাতজোড় করে ও আশাবাদী হৃদয়ে আমরা ৫০০ জনেরও বেশি আটকে পড়া ব্যক্তিকে উদ্ধারের এই ভিডিওটি শেয়ার করছি।’ একই সঙ্গে তিনি ভারত সরকারকে বিনীত অনুরোধ জানিয়েছেন, এই রিপোর্টগুলি দ্রুত যাচাই করে সরকারিভাবে নিখোঁজদের পরিবারের কাছে প্রিয়জনদের সঠিক তথ্য পৌঁছে দেওয়া হোক। তাঁর দৃঢ় বিশ্বাস, বহু পুণ্যার্থী এখনও দুর্গম এলাকায় আটকে আছেন এবং তাঁরা দ্রুত ফিরে আসবেন।

The put up Subhranshu Roy | চিনে রয়েছেন শর্মিষ্ঠা? ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীর ফেরায় আশায় বুক বাঁধছেন মুকুল-পুত্র শুভ্রাংশু! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *