ক্যানবেরা: অ্যাসেজ শুরু হওয়ার আগে ফের ধাক্কা অজি শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথম টেস্টে খেলবেন না জোশ হ্যাজেলউড। নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিরুদ্ধে খেলার সময় চোট পান হ্যাজেলউড। পরে জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে অজি তারকার। তাই পারথে প্রথম টেস্টে খেলবেন না হ্যাজেলউড। তাঁর পরিবর্তে মাইকেল নেসেরকে দলে নেওয়া হয়েছে। আগেই চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। তারপর হ্যাজেলউডের চোট যেন আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া শিবিরে। ফলে মিচেল স্টার্ক একমাত্র ভরসা। কামিন্সের পরিবর্তে স্কট বোল্যান্ডকে খেলানোর পরিকল্পনা রয়েছে অজিদের। হ্যাজেলউড চোট পাওয়ায় প্রথম টেস্টে অভিষেক হতে পারে ব্রেন্ডন ডগেটের।
