Harishchandrapur fireplace | প্রদীপের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোডাউন সহ পাঁচটি বাড়ি  

Harishchandrapur fireplace | প্রদীপের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোডাউন সহ পাঁচটি বাড়ি  

শিক্ষা
Spread the love


হরিশ্চন্দ্রপুরঃ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি গোডাউন সহ ৫টি বাড়ি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতনগর হাই স্কুলের পাশে হরিমোহন ঘোষের গোডাউনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গোডাউনে এলাকার গোবরা হাটের ব্যবসায়ীরা নিজেদের মালপত্র রাখত। প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যাবেলায় ওই গোডাউনে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। আর সেখান থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। গোডাউনের বিধ্বংসী আগুনে পার্শ্ববর্তী পাঁচখানা কাঁচা বাড়িতেও আগুন  ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের চিৎকার চ্যাঁচামেচিতে গ্রামের লোকেরা আগুন নেভাতে তৎপর হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় গোটা গোডাউনের মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। ভস্মিভূত হয়ে যায় গোডাউন সংলগ্ন পাঁচখানা বাড়ি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা তথা এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য দীপক মণ্ডল বলেন, ‘ওই গোডাউনে হাটের ব্যবসায়ীরা তুলা, কাপড়ের সরঞ্জাম কাঠের সরঞ্জাম মসলাপাতি প্রভৃতি ভাড়া হিসেবে রাখতেন।। এই অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। আগুনের প্রকোপে আশেপাশের পাঁচখানা বাড়ি পুড়েছে। আমরা চাই প্রশাসন যাতে প্রত্যেকটি পরিবারকে সাহায্য করে। পাশাপাশি আমাদের আরও দাবি হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকা একটি দমকল কেন্দ্রের। চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর থেকে দমকলের গাড়ি আসতেই প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে যায় তার মধ্যেই আগুন লাগলে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানান মর্মান্তিক ঘটনা। অবিলম্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রশাসনিক সাহায্য করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *