উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ। সোমবার শীর্ষ আদালত তাঁদের আর্জি খারিজ করে স্পষ্ট জানায়, ‘কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বার বার একই বিষয় নিয়ে আদালতে মামলা কেন হচ্ছে?’
