Soham Chakraborty | ১৫ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Soham Chakraborty | ১৫ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

শিক্ষা
Spread the love


বালুরঘাট: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে উঠল ১৫ লক্ষ টাকা প্রতারণার গুরুতর অভিযোগ। বালুরঘাটের (Balurghat) এক প্রযোজক তরুণ দাসের অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।

অভিযোগকারী প্রযোজক তরুণ দাসের দাবি, ২০১৮ সালে একটি সিনেমার কাজ নিয়ে সোহম চক্রবর্তীর সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। সেই সিনেমার পারিশ্রমিক বাবদ অগ্রিম ১৫ লক্ষ টাকা সোহম চক্রবর্তীকে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিনেতা কোনো ডেট দেননি, এমনকি সিনেমাটিতে অভিনয়ও করেননি।

তরুণ দাসের অভিযোগ, অগ্রিম নেওয়া ১৫ লক্ষ টাকা ফেরত চাইলেও সোহম চক্রবর্তী নানা টালবাহানা শুরু করেন। টাকা ফেরত চাইতে গেলে তাঁকে টাকা ফেরত দেওয়ার পরিবর্তে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

দিনের পর দিন কেটে গেলেও টাকা না পাওয়ায় এবং নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে শেষ পর্যন্ত বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন প্রযোজক তরুণ দাস। তিনি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *