হাতে তাইওয়ানের বিস্ফোরক রিপোর্ট, নেতাজি নিয়ে নতুন কমিশন গঠনের আর্জি দুই গবেষকের

হাতে তাইওয়ানের বিস্ফোরক রিপোর্ট, নেতাজি নিয়ে নতুন কমিশন গঠনের আর্জি দুই গবেষকের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নেতাজি সুভাষ চন্দ্র বোসের মৃত্যু তাইওয়ানে বিমান দুর্ঘটনায় হয়েছিল বলে কোনও তথ্য তাইওয়ান সরকারের হাতে নেই। এই তথ্যকে সামনে রেখে নতুন করে নেতাজির মৃত্যুরহস্য উন্মোচনে কেন্দ্রীয় সরকারের কাছে কমিশন গঠনের আর্জি জানালেন দুই তরুণ গবেষক ও লেখক সৌম্যব্রত দাশগুপ্ত ও সৈকত নিয়োগী। একইসঙ্গে নব নির্বাচিত রাজ্য সরকারের কাছেও নিজেদের আর্জি তুলে ধরেছেন তাঁরা। শুক্রবার এই নিয়ে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে নিজেদের দাবির কথা জানিয়েছেন সৌম্যব্রত ও সৈকত।

তাইওয়ান সরকারের কাছে সেই বিমান দুর্ঘটনার সত্যাসত্য জানতে চেয়ে ইতিপূর্বেই আবেদন করেছিলেন দুই গবেষক। ইমেল মারফত সৈকত ও সৌম্যর সেই আবেদনের জবাবে তাইওয়ান সরকার স্বীকৃত গবেষক ইয়েন জুং চ্যাঙ লিখিতভাবে জানিয়েছেন, ‘তাইওয়ান সরকারের কাছে এমন কোনও তথ্য নেই যা নেতাজির তথাকথিত মৃত্যু নিশ্চিত করে।’ এই তথ্য নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানে একটি বিস্ফোরক রিপোর্ট বলে মনে করছেন দুই গবেষক। এরই প্রেক্ষিতে ‘সুভাষ বোস রিসার্চ সেন্টার’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন তাঁরা। নেতাজি অনুরাগী প্রত্যেককে সেই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দুই গবেষক ।

আরও পড়ুন:

তাঁদের বক্তব্য, “ইতিহাসকে মিথ্যার কুয়াশায় ঢেকে রাখার যে নির্লজ্জ প্রয়াস দশকের পর দশক ধরে চলেছে, তাইওয়ান সরকারের এই জবাবে তার ভিত কেঁপে উঠেছে। প্রমাণ করে দিয়েছে ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানে কোনও বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি।” এই পরিস্থিতিতেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাঁদের আর্জি, “মুখার্জি কমিশনের সুপারিশের ভিত্তিতে নতুন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হোক। সংসদে এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হোক।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *