বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: বোল্লা গ্রাম পঞ্চায়েতের বাউলের বাজারের ‘সেই’ পার্টি অফিস (Social gathering workplace) ঘিরে ফের শুরু হয়েছে নতুন রাজনৈতিক নাটক। যে তৃণমূল (TMC) দলীয় অফিস ভোটের ফলাফলের দিন অর্থাৎ ৪ মে সন্ধ্যায় বিজেপির কিছু অতি উৎসাহী কর্মী দখল করে নিয়েছিল, সেটি বহু টানাপোড়েনের পর বুধবার সন্ধ্যায় এক তৃণমূল নেতার হাতে ফেরত দেওয়া হয়। বিজেপির (BJP) উপরতলার নেতৃত্বের অনুরোধেই অফিসটি ফিরিয়ে দেওয়া হয় বলে জানা যায়।
কিন্তু ঘটনার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন মোড়। বুধবার রাতেই ওই অফিসে বামেদের পতাকা লাগানো হয়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে এলাকার বাসিন্দারা দেখেন পার্টি অফিসে উড়ছে বামফ্রন্টের পতাকা। এরপরই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পনেরো বছর আগে ওই জায়গায় একটি সিআইটিইউ অফিস ছিল। পাশাপাশি দুর্গা সরকার নামে এক বাম কর্মী সেখানে চায়ের দোকান চালাতেন। অভিযোগ, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল জোরপূর্বক সেই দোকান তুলে দিয়ে জায়গাটি দখল করে দলীয় অফিস তৈরি করে।
এই প্রসঙ্গে দুর্গা সরকার বলেন, ‘ওখানে সিআইটিইউ অফিস ছিল। আমি চায়ের দোকান করতাম। ২০১১ সালে তৃণমূল জোর করে তুলে দেয়। এখন আমরা আমাদের অফিস ফিরে পেতে চাই।’
অন্যদিকে, বুধবার অফিসের দায়িত্ব নেওয়া তৃণমূলের বুথ সভাপতি দেবাশিস সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বিজেপি নেতা শুভজিত সরকার বলেন, ‘আমরা তো গতকালই তৃণমূলকে অফিস ফিরিয়ে দিয়েছি। এরপর কী হয়েছে, সেটা বলতে পারব না।’
