Smriti Mandhana | মান্ধানার ‘ফাঁকা অনামিকা’ নিয়ে নয়া জল্পনা

Smriti Mandhana | মান্ধানার ‘ফাঁকা অনামিকা’ নিয়ে নয়া জল্পনা

খেলাধুলা/SPORTS
Spread the love


নয়াদিল্লি: হতে পারত এক, পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আরেক। ২৩ নভেম্বর সংগীত পরিচালক পলাশ মুচ্চলের সঙ্গে ভারতীয় মহিলা দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার বিয়েটা হয়ে গেলে এখন দুজনের হানিমুনের ছবিতে সামাজিকমাধ্যম ভরে থাকত। কিন্তু ২৩ নভেম্বর সকালে বাবা শ্রীনিবাস মান্ধানার হঠাৎ অসুস্থ হয়ে পড়া, যার জেরে বিয়ে স্থগিত হয়ে যাওয়া, পরদিন পলাশের হাসপাতালে ভর্তি হওয়া-একটা দমকা হাওয়া এক নিমেষে স্মৃতির ব্যক্তিগত জীবনকে অনেকটা এলোমেলো করে দিয়েছে। খানিকটা ‘ব্যাকফুটে’ চলে গিয়েছেন এই তারকা ব্যাটার। প্রশ্ন উঠতে শুরু করেছে, স্মৃতি-পলাশের বিয়েটা আদৌ হবে তো? থমকে যাওয়া প্রেমের কাহিনী গতি পাবে তো?

বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর শুক্রবার প্রথমবার সামাজিক মাধ্যমে দেখা গেল মান্ধানাকে। বিখ্যাত টুথপেস্ট কোম্পানির সঙ্গে একটি বিজ্ঞাপনের ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। যেখানে নেটিজেনদের নজর কেড়েছে, স্মৃতির ‘ফাঁকা অনামিকা’! বিষয়টি হল, ভিডিওতে দেখা গিয়েছে, মান্ধানার বাঁ হাতের অনামিকায় এনগেজমেন্ট রিং নেই। তবে ভিডিওটি পলাশ-মান্ধানার বাগদানের আগে শুট করা কি না, তা জানা যায়নি। যদিও নেটপাড়ায় নতুন জল্পনা, পলাশের সঙ্গে বিয়েটা কি বাতিলই করে দিলেন মান্ধানা। এক নেটিজেন লিখেছেন, ‘কেন যেন মনে হচ্ছে মান্ধানা কষ্টে রয়েছে। ও হাসছে ঠিকই, কিন্তু ওর চোখ ও আওয়াজ বলে দিচ্ছে, মান্ধানা ভালো নেই। এমনকি এনগেজমেন্ট রিংও পরে আসেনি।’ মান্ধানার ব্যক্তিগত জীবন আগামীদিনে কোনদিকে যায়, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *