Climate Replace | সপ্তাহান্তেই কালবৈশাখীর ভ্রূকুটি! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরে জারি কমলা সতর্কতা

Climate Replace | সপ্তাহান্তেই কালবৈশাখীর ভ্রূকুটি! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরে জারি কমলা সতর্কতা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্চের শেষে ফের খামখেয়ালি মেজাজে প্রকৃতি। সপ্তাহান্তেই হাওয়া বদলের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর (Climate Replace)। শুক্রবার থেকেই উত্তরবঙ্গে দুর্যোগের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও এই বৃষ্টিতে গরম থেকে দীর্ঘমেয়াদী রেহাই মিলবে না, উলটে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে (North Bengal) আগে থেকেই বৃষ্টি চললেও শুক্রবার থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে উত্তরের জেলাগুলিতে। পরবর্তী দু’দিনে ফের কমবে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে (South Bengal) বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকলেও শুক্রবার থেকে ছবিটা বদলে যাবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে এবং সোমবার থেকে রোদ ঝলমলে আকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিকর গরম।

সামগ্রিকভাবে রাজ্যে এক অস্থির আবহাওয়া বিরাজ করছে। একদিকে বৃষ্টির ভ্রুকুটি, অন্যদিকে ঊর্ধ্বমুখী পারদ— দুইয়ের সাঁড়াশী চাপে সাধারণ মানুষের অস্বস্তি বাড়বে বই কমবে না। তাই ঝড়বৃষ্টির সময় সতর্ক থাকা এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা একান্ত জরুরি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *