উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘আগেও দরিদ্রদের জন্য লড়াই করেছি, আবারও লড়াই করব’, জি রাম জি বিলের সমালোচনা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন সোনিয়া গান্ধি। নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত জি রাম বিলকে শনিবার অন্যায্য বলে মন্তব্য করেছেন তিনি। দলীয় কর্মী এবং সমর্থকদের তিনি প্রায় ২০ বছর আগে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন পাশ হওয়া মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন (এমজিএনআরইজিএ)-এর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সোনিয়া বলেন, ‘সংসদে সর্বসম্মতিক্রমে আইনটি পাস হয়েছিল এবং এটি একটি বিপ্লবী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। এতে কোটি কোটি গ্রামীণ পরিবার, বিশেষ করে সমাজের বঞ্চিত, শোষিত এবং দরিদ্র শ্রেণির মানুষ উপকৃত হয়েছে।’ এরপর মোদি সরকারকে আক্রমণ শানিয়ে কংগ্রেস নেত্রী বলেন, ‘গত ১১ বছরে গ্রামীণ এলাকার বেকার, দরিদ্র এবং প্রান্তিক মানুষের স্বার্থ উপেক্ষা করে মনরেগাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।’
The put up Sonia slams G RAM G Bill | ‘আগেও দরিদ্রদের জন্য লড়াই করেছি, আবারও লড়ব’, জি রাম জি বিলের সমালোচনায় সোনিয়া appeared first on Uttarbanga Sambad.
