SIR | রাজ্যে চলছে এসআইআর-এর কাজ, এই আবহেই ভোটের প্রস্তুতির বৈঠক ডাকল কমিশন

SIR | রাজ্যে চলছে এসআইআর-এর কাজ, এই আবহেই ভোটের প্রস্তুতির বৈঠক ডাকল কমিশন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী বছরই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন (Meeting election)। আর বর্তমানে রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ (SIR)। এবার এই আবহেই ভোটের প্রস্তুতির লক্ষ্যে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)।

সূত্রের খবর, চলতি মাসের ১১ তারিখই মোট ২৫টি এজেন্সির সঙ্গে বৈঠক বসবেন সিইও মনোজ আগরওয়াল। লোকসভা, বিধানসভা ভোটের আগেই এই এজেন্সিগুলিকে কাজে লাগায় নির্বাচন কমিশন। মূলত ভোটের আগে কোনও বেআইনি কাজ, পাচার হচ্ছে কিনা, এসব দিকেই নজর রাখে সেগুলি। তবে এবার অনেকটা আগেই ভোটের প্রস্তুতির লক্ষ্যে এই বৈঠক ডাকা হল। পুলিশ, রেল, পরিবহন, বন, রাজস্ব, গোয়েন্দা সহ আরও বেশ কয়েকটি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাই উপস্থিত থাকবেন এই বৈঠকে।

এদিকে, সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার দিনক্ষণ এক সপ্তাহ করে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ৪ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা নিয়ে কমিশনের ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে। আর খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বরের পরিবর্তে প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। আর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত কমিশনে যাবতীয় অভিযোগ জানানো যাবে। আর সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা, সমাধান বের করা, প্রয়োজনে ভোটারকে শুনানিতে ডাকার মতো কাজগুলি আগামী ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করবেন ইআরও-রা। এরপর ১০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। আর সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। যা আগে ৭ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *