Siliguri Hall Rooster’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

Siliguri Hall Rooster’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে নারাজ রাজ্যের নতুন সরকার (Siliguri Hall Rooster’s Neck)। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট জানিয়ে দিলেন, স্পর্শকাতর এই করিডরের সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন পরিবেষ্টিত এই শিলিগুড়ি করিডর ভৌগোলিক কারণেই অত্যন্ত সংবেদনশীল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনী প্রচারে এসে এই এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে চিনা তৎপরতা এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির নজরদারি বাড়ায় ভারত বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

দীর্ঘদিন ধরে রাজ্যের অসহযোগিতা এবং জমি অধিগ্রহণের সমস্যার কারণে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার এলাকায় সীমান্ত ফেন্সিং বা কাঁটাতারের কাজ থমকে ছিল। নিশীথ প্রামাণিক এদিন বলেন, “মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ৪৫ দিনের মধ্যে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে জমি কেন্দ্রকে দেওয়া হবে। কাঁটাতার বিহীন এলাকাগুলো দ্রুত ভরাট করা হবে যাতে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা যায়।”

অনুপ্রবেশ ইস্যুতে প্রাক্তন সরকারকে আক্রমণ করে মন্ত্রী বলেন, “এবারের নির্বাচন ছিল ভারতের ডেমোগ্রাফি রক্ষা করার লড়াই। কাঁটাতার বিহীন এলাকা দিয়ে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। মানুষ বুঝতে পেরেছেন এবং বিজেপিকে আশীর্বাদ করেছেন দেশের নিরাপত্তা মজবুত করার জন্য। এবার আমাদের কাজ দেশকে সুরক্ষিত করা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *