শিলিগুড়ি: ডিম হামলা থেকে মারধর! তৃণমূল ছাত্র নেতাকে গ্রেপ্তার করে পেশ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হল শিলিগুড়ি আদালত চত্বর (Siliguri Court docket Conflict)। গত ২৫ মে শিলিগুড়ি কলেজে (Siliguri Faculty) ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক বসায় টিএমসিপি (TMCP) ও এবিভিপি (ABVP)। এরপরই দুই সংগঠনের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়ায়।
প্রথমে বচসা ও পরে তা থেকে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। এবিভিপি-র তরফে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ বিশ্বজিৎ সরকার নামে এক তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে গ্রেপ্তার করে। এই মামলায় নাম জড়ায় আরেক তৃণমূল ছাত্র নেতা সৌরভ ভাস্কর ওরফে মার্ডারের। এরপর পুলিশ সৌরভ ভাস্করের খোঁজ শুরু করে। সৌরভ পুলিশের কাছে আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পেশ করে। তাঁকে আদালতে পেশ করার সময় আচমকাই তাকে লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক ডিম। যদিও পুলিশকর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই তাকে কোর্ট লকআপে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর আদালত সৌরভ ভাস্করের জামিন মঞ্জুর করে। জামিনের পর আদালত চত্বরে থাকা তৃণমূল কর্মীরা বের হতে গেলে আচমকাই একদল যুবক প্রমিত দে নামে এক তৃণমূল যুবনেতাকে মারধর করতে থাকে। তাঁকে মাটিতে ফেলে কিল চড় লাথি মারা হয়। জখম অবস্থায় প্রমিত দে কে হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মীরা। তার মাথায় সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
প্রমিত দে-র অভিযোগ, হামলাকারীরা এবিভিপির সমর্থক। কোনও প্ররোচনা ছাড়াই তাঁর উপরে হামলা চালানো হয়েছে। তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি কুন্তল রায়ও ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।

