Sheikh Hasina | হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের আর্জি ঢাকার, চিঠির প্রাপ্তিস্বীকার করে খতিয়ে দেখার আশ্বাস নয়া দিল্লির   

Sheikh Hasina | হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের আর্জি ঢাকার, চিঠির প্রাপ্তিস্বীকার করে খতিয়ে দেখার আশ্বাস নয়া দিল্লির   

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চেয়ে গত সপ্তাহে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সেই চিঠির প্রাপ্তিস্বীকার করল নয়াদিল্লি। শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে বুধবার জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র মন্ত্রকের রণধীর জয়সওয়াল। বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ প্রসঙ্গে বলেন, “হ্যা, আমাদের কাছে অনুরোধ এসেছে। বিচারবিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা সেটি খতিয়ে দেখছি।”

সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে দায়ের করা এক মামলায় হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে। তার পরেই গত শুক্রবার হাসিনাকে ফেরত চেয়ে ফের ভারতকে বার্তা পাঠায় বাংলাদেশের অন্তবর্তী সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *