Sandakphu Trekking Tragedy | পাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! সান্দাকফুতে ট্রেকিংয়ের সময় মৃত্যু হল তুফানগঞ্জের যুবকের – Uttarbanga Sambad

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কোচবিহার: ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তুফানগঞ্জের এক তরুণের (Sandakphu Trekking Tragedy)। মৃত যুবকের নাম প্রিয়তোষ অধিকারী (২৬)। তিনি কেন্দ্রীয় সরকারের অধীনে ফুড সাপ্লাই ইন্সপেক্টর পদে বিহারের পূর্ণিয়ায় কর্মরত ছিলেন। একমাত্র ছেলের আকস্মিক এই মৃত্যুর খবরে তুফানগঞ্জের নিজ পরিবার তথা গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) শেষবারের মতো বাড়ি এসেছিলেন প্রিয়তোষ। এরপর চার বন্ধুর সঙ্গে তিনি সান্দাকফু-ফালুট ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের সঙ্গে সিকিমের এক স্থানীয় গাইডও ছিলেন। দলটি সিকিমের ওখরে হয়ে ফালুটে পৌঁছায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফালুট থেকে সান্দাকফুর পথে যাওয়ার সময় গত রাতে কোনো এক সময়ে আকস্মিক বিপত্তি ঘটে এবং প্রিয়তোষের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ঘটনার খবর পাওয়ার পরই দেহ দার্জিলিঙে নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। মৃতদেহ উদ্ধারের কাজে সান্দাকফু ও মানেভঞ্জনে থাকা পর্যটন দপ্তরের কর্মী এবং ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন যথাসম্ভব সহযোগিতা করছে। বুধবার তুফানগঞ্জ থানার মাধ্যমেই পরিবারের সদস্যরা এই দুঃসংবাদ জানতে পারেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা ও স্বজনরা।

The publish Sandakphu Trekking Tragedy | পাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! সান্দাকফুতে ট্রেকিংয়ের সময় মৃত্যু হল তুফানগঞ্জের যুবকের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *