Samajwadi Social gathering | বিজেপিতে যেতে প্রস্তুত সপা নেতারা? অখিলেশের দলে ভাঙনের বড় দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর!

Samajwadi Social gathering | বিজেপিতে যেতে প্রস্তুত সপা নেতারা? অখিলেশের দলে ভাঙনের বড় দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের পর মহারাষ্ট্রের রাজনীতিতেও ভাঙনের জল্পনা ছড়িয়েছে। এরপর কি এবার উত্তরপ্রদেশের রাজনীতিতেও বড়সড়ো ধস নামতে চলেছে? উত্তরপ্রদেশের মন্ত্রী (UP Minister) তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (SBSP)-র প্রধান ওম প্রকাশ রাজভরের (Om Prakash Rajbhar) সাম্প্রতিক এক দাবি এই আশঙ্কাই উসকে দিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এই শরিক নেতার দাবি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (Samajwadi Social gathering) এবার এক বড়সড়ো ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। অখিলেশের দলের একাধিক শীর্ষ নেতা নাকি বিজেপিতে (BJP) যোগ দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজভর এই বিস্ফোরক দাবি করেন। পরে এক দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মহারাষ্ট্রের শিবসেনা (ইউবিটি) বা বাংলার রাজনীতির চেয়েও বড় তোলপাড় এবার উত্তরপ্রদেশে হতে চলেছে। তাঁর দাবি, সমাজবাদী পার্টির প্রবীণ নেতা রামগোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে একটি চিঠিও পাঠিয়েছেন। রাজভরের কথায়, ‘রামগোপালজি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে কিছু নেতার নাম জানিয়েছেন এবং বলেছেন তাঁদের বিজেপিতে নিয়ে নেওয়া হলেও যেন বাকিদের সুরক্ষিত রাখা হয়।’ তবে এই চিঠির সপক্ষে কোনও অকাট্য প্রমাণ তিনি পেশ করেননি।

এখানেই শেষ নয়, সমাজবাদী পার্টির বিরুদ্ধে ওঠা পুরোনো দুর্নীতি মামলাগুলিকেও হাতিয়ার করেছেন রাজভর। গোমতী রিভার ফ্রন্ট কেলেঙ্কারি এবং খনি দুর্নীতির মতো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘তদন্তের ফাঁস যত শক্ত হচ্ছে, সমাজবাদী পার্টির অন্দরে অস্বস্তি তত বাড়ছে। উত্তরপ্রদেশের মানুষ ভালো করেই জানেন এই সব দুর্নীতির মাস্টারমাইন্ড কারা।’ অখিলেশ যাদবের নাম খনি মামলায় সিবিআই-এর নথিতে থাকার বিষয়টিও মনে করিয়ে দেন তিনি।

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙনের জল্পনার মধ্যেই রাজভরের এই দাবি উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সমাজবাদী পার্টির পক্ষ থেকে ওম প্রকাশ রাজভরের এই বিস্ফোরক অভিযোগের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পালটা বিবৃতি দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *