রাঁচিতে আরএসএসের দপ্তরে পেট্রল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! তদন্তের দাবিতে সরব বিজেপি

রাঁচিতে আরএসএসের দপ্তরে পেট্রল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! তদন্তের দাবিতে সরব বিজেপি

রাজ্য/STATE
Spread the love


রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দপ্তরে পেট্রল বোমা ছুড়ল দুষ্কৃতীরা। মঙ্গলবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে সরব হয়েছে ঝাড়খণ্ড বিজেপি। পাশাপাশি সংঘের দপ্তরের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। ভয়ংকর এই ঘটনার ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে আরএসএসের দপ্তরের সামনে উপস্থিত হয়। এরপর সঙ্গে থাকা ব্যাগ থেকে পেট্রল বোমা বের করে, আগুন ধরিয়ে তা ছুড়ে দেয় পাঁচিলের ওপারে। বোমা ছুড়েই চম্পট দেয় অভিযুক্তরা। পাশাপাশি আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দপ্তরের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে গাড়ি ও বাইক। সেখানে এসে পড়ে ওই পেট্রল তবে কোনওভাবে তার আগুন নিভে যাওয়ায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *