Rohit Sharma | টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সির উন্মোচন রোহিতের, মেগা ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘হিটম্যান’     

Rohit Sharma | টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সির উন্মোচন রোহিতের, মেগা ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘হিটম্যান’     

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুধবার প্রকাশ্যে এল এই মেগা ইভেন্টের জার্সি। রায়পুরে ভারতের ইনিংস শেষে একটি ছোট্ট অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার জার্সি উন্মোচিত হয়। ভারতের নীল জার্সির উদ্বোধন করলেন প্রাক্তন অধিনায়ক তথা আসন্ন বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা। সঙ্গে ছিলেন তিলক বর্মা ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এবারে ভারতের জার্সিটির ডিজাইনে কিছুটা বদল হয়েছে।

টিম ইন্ডিয়ার জার্সি উন্মোচন অনুষ্ঠানে রোহিত বলেন, “২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। এরপর ১৫ বছরেরও বেশি সময় আমাদের অপেক্ষা করতে হয়েছিল। একটা দীর্ঘ যাত্রা যাত্রা ছিল। সেই পথে অনেক উত্থান-পতন এসেছে। আগের বার চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অসাধারণ ছিল।”

তিনি আরইও বলেন, “আসন্ন টি-২০ বিশ্বকাপ ভারতে হবে। আশা করছি, রোমাঞ্চে ভরা প্রতিযোগিতার হতে চলেছে। দলের জন্য শুভকামনা থাকবে সব সময়। আমি নিশ্চিত যে, সমর্থকরাও পাশে থাকবেন, সমর্থন করবেন। ক্রিকেটাররাও সেরাটা উজাড় করে দেবে।”

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। একমাত্র তাঁর নামের পাশে রয়েছে ৫ সেঞ্চুরি। এবার জয় শা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ঘোষণা করেছেন রোহিতকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *