Jharkhand | ছাত্র আন্দোলনের জেরে বড় ধাক্কা: ঝাড়খণ্ডে TDPL পরিচালিত সমস্ত পরীক্ষা ও নিয়োগ বাতিল করলেন হেমন্ত সোরেন!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বড় পদক্ষেপ করল ঝাড়খণ্ডের (Jharkhand) হেমন্ত সোরেন সরকার। লখনউ-ভিত্তিক সংস্থা টিডিপিএল (TDPL)-এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ এবং পরীক্ষা বাতিল করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর জেরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং জেএসএসসি সিজিএল (JSSC CGL)-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাও বাতিল করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘোষণা করেন, “টিডিপিএল দ্বারা প্রকাশিত ফলাফল, নির্বাচিত সমস্ত প্রার্থী এবং এই সংস্থার মাধ্যমে হওয়া সমস্ত কার্যক্রম অবিলম্বে বাতিল করা হচ্ছে।” পাশাপাশি, ২০১৪ সাল থেকে রাজ্যে অনুষ্ঠিত হওয়া সমস্ত পরীক্ষার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি (CID) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক সংস্কারের জন্য প্রবীণ আইএএস অফিসার অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি।

তবে সরকারের এই পদক্ষেপে প্রাথমিক স্বস্তি মিললেও আন্দোলন এখনই থামছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ছাত্রনেতা পীযূষ কুমার। তাঁদের মূল দাবি ( পুরো দুর্নীতির নিরপেক্ষ সিবিআই তদন্ত) এখনও পূরণ হয়নি। আন্দোলন চালিয়ে যাওয়ার হুংকার দিয়ে ছাত্রনেতারা জানান, এটি তাঁদের লড়াইয়ের প্রথম ধাপ মাত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *