Malda Information | সুদের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ! তরুণের আত্মহত্যার ঘটনায় নাম জড়াল তৃণমূল প্রধানের স্বামীর

Malda Information | সুদের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ! তরুণের আত্মহত্যার ঘটনায় নাম জড়াল তৃণমূল প্রধানের স্বামীর

শিক্ষা
Spread the love


সামসী: সুদের টাকা মেটানো নিয়ে হুমকি ও চাপের মুখে সম্প্রতি আত্মঘাতী হয় এক তরুণ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রতুয়া-১ ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চাঁচল মহকুমা শাসকের কাছে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত তরুণের মা গৌরী সাহা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত প্রধানের স্বামী সিদ্ধার্থ রায় ওরফে পাপাই।

মৃত তরুণ অমিত সাহার মা গৌরী সাহার অভিযোগ, তাঁর ছেলের সামসী ৪২০ মোড়ে বিরিয়ানির দোকান ছিল। পরিবারের টাকার দরকার থাকায় ২০২৩ সালে সামসী গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সিদ্ধার্থ রায় ওরফে পাপাইয়ের কাছ থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। গৌরী সাহার দাবি, সম্প্রতি মূল টাকা পরিশোধ করে দেন তাঁর ছেলে। কিন্তু সুদ বাবদ ছয় লক্ষ টাকা বকেয়া ছিল। এই জন্য কিছুদিন সময় চেয়েছিলেন তাঁর ছেলে। কিন্তু প্রধানের স্বামী তাঁর ছেলের কাছ থেকে ১৪ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। এমনকি সেই টাকা খুব তাড়াতাড়ি পরিশোধ করতে হবে বলে হুমকি পর্যন্ত দেওয়া হয়। মৃত তরুণের জমিও দখলের অভিযোগ ওঠে প্রধানের স্বামীর বিরুদ্ধে। ক্রমেই আতঙ্ক ও অবসাদে জর্জরিত হয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি।  এই ঘটনায় চাঁচল মহকুমা শাসকের কাছে প্রতারণা, ব্ল্যাক মেইল এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয়েছে।

মৃত অমিত সাহার ভাই সুমিত সাহার অভিযোগ, তাঁর দাদার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী পঞ্চায়েত প্রধানের স্বামী সিদ্ধার্থ রায়। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন সামসী পঞ্চায়েত প্রধানের স্বামী সিদ্ধার্থ রায়। তিনি ক্যামেরার সামনে জানিয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তবে শাসকদলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি বিষয়টি দলীয়ভাবে দেখার আশ্বাস দিয়েছেন। চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ পত্র পুলিশের কাছে পাঠানো হয়েছে।বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *