Recipe | বাড়িতে বানিয়ে নিন পোড়া শোল, রইল রান্নার কৌশল

Recipe | বাড়িতে বানিয়ে নিন পোড়া শোল, রইল রান্নার কৌশল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্না করার জন্য আপনার কাছে খুব সময় থাকে? তাহলে আজকের রেসিপি একদম আপনারই জন্য। এই রেসিপি একটু ভিন্ন, তবে খেতে দারুণ। যার নাম পোড়া শোল। 

পোড়া শোল রাঁধবেন কী ভাবে?

উপকরণ: ১টি: শোল মাছ, ৩ টেবিল চামচ: কাঁচালঙ্কা কুচি, ২ টেবিল চামচ: লেবুর রস, ২ টেবিল চামচ: ধনেপাতা কুচি, এক চিমটে: হলুদ গুঁড়ো, ৪ টেবিল চামচ: সর্ষের তেল

পদ্ধতি: ১) প্রথমে শোল মাছটিকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। ২) এ বার গোটা মাছে সামান্য হলুদ, সর্ষের তেল এবং লেবুর রস মাখিয়ে বেশ কিছু ক্ষণ রেখে দিন। ৩) মাটির উনুন থাকলে ভাল হয়। যদি তা না থাকে, সে ক্ষেত্রে তার পর গ্যাসের উপর গ্রিল করার জালতি বসিয়ে নিন। ৪) এ বার গোটা মাছটির এ পিঠ-ও পিঠ ভাল করে পুড়িয়ে নিন। চাইলে গোটা মাছটিকে কলাপাতা বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে তার পর পোড়াতে পারেন। ৫) কাঁচালঙ্কা, ধনেপাতা মিহি করে কুচিয়ে নিতে হবে। চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন। কিন্তু ভোগের জন্য রাঁধলে পেঁয়াজ একেবারেই ব্রাত্য। ৬) শোল মাছের গা থেকে পোড়া চামড়া তুলে ফেলে দিতে হবে। কাঁটা ছাড়িয়ে, হাত দিয়ে মাছটা ভাল করে মেখে নিতে পারেন। ৭) উপর থেকে সামান্য তেল, ধনেপাতা এবং কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে দিলেই কাজ শেষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *