বেলাকোবা: রাজগঞ্জের শিকারপুরে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সোমবার জল্পেশ মন্দিরে পুজো দিয়ে দুপুর নাগাদ বেলাকোবার শিকারপুরে আসেন বিপ্লব দেব। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যে পিসি-ভাইপোর রাজ চলছে। পশ্চিমবঙ্গে দুর্নীতি, নারীরদের উপর নির্যাতন, ধর্ষণের ঘটনা অহরহ ঘটছে এবং এই ঘটনাগুলির পেছনে শাসক দলের হাত রয়েছে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘রাজগঞ্জ ব্লকে পার্টি চালাচ্ছে পিসি-ভাইপোর টিম। বিডিও, এলাকার বিধায়ক ও কৃষ্ণদাস সবাই অভিষেকের কাছের লোক। অবিলম্বে এই দুর্নীতির আখড়া তাড়াতে হবে।’
