Recipe | কচু দেখলে অনেকেই খেতে চান না, এভাবে রান্না করলে চেটে হাত সাফ করবেন

Recipe | কচু দেখলে অনেকেই খেতে চান না, এভাবে রান্না করলে চেটে হাত সাফ করবেন

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কচু অনেকেই খেতে চান না। বিশেষ করে,গলা চুলকানোর ভয়ে অনেকেই কচু থেকে দূরে থাকেন। কচু আয়রনে ভরপুর। তবে কচু যাঁরা খান, একমাত্র তাঁরাই জানেন এর স্বাদ। তাই দেরি না করে ঝটপট জেনে নিন কচুর কোরমার রেসিপি(Recipe)। খেতেও দারুণ, আবার শরীরে আয়রনের ঘাটতিও পূরণ হবে।

উপকরণ

বড় কচুর গোড়া অর্ধেকটা, নারকেলের দুধ ২ কাপ, নারকেল বাটা ১ চামচ, বাদাম বাটা ১ চামচ, রসুনবাটা ১ চামচ, আদাবাটা ১ চামচ, পেঁয়াজ বাটা ২ চামচ, হলুদ আধ চামচ, লংকা গুঁড়ো আধ চামচ, জিরেগুঁড়ো আধা চামচ, গোলমরিচ গুঁড়ো আধ চামচ, তেজপাতা ২ টো, দারুচিনি ২ টুকরো, গোটা লবঙ্গ ও এলাচ ৩টে, ঠান্ডা দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা আধ কাপ, চিনি ১ চামচ, ঘি ২ চামচ, কাঁচালংকা ৪টি, তেল পরিমাণমতো, নুন-চিনি স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে ভালোভাবে কচুর খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিন। হালকাভাবে গায়ে ছুরি দিয়ে দাগ কেটে নিন। এবার নুন-হলুদ মাখিয়ে ফ্রাইপ্যানে তেল বা ঘি দিয়ে হালকা ভেজে নিন। তারপর সসপ্যানে তেল গরম করে দারুচিনি, তেজপাতা, গোটা এলাচ-লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা, বাদামবাটা, লংকা গুঁড়ো, হলুদ-নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষে এলে তাতে পেঁয়াজ বাটা, দুধ ও চিনি দিয়ে আবার ভালোভাবে কষতে থাকুন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার তাতে ভাজা কচুর টুকরোগুলি দিয়ে ভালো করে নেড়ে নিন। ১০ মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। কচু(Recipe) সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে কাঁচা লংকা চেরা ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দিন। কিছুক্ষণ এভাবে রেখে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *