Recipe | অল্প সময়ে কম ঝামেলায় ঘরেই বানিয়ে নিন হাতে বানানো সন্দেশ

Recipe | অল্প সময়ে কম ঝামেলায় ঘরেই বানিয়ে নিন হাতে বানানো সন্দেশ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো হোক বা দীপাবলি, কোনও উৎসবই পেটপুজো ছাড়া জমে না। পুজোর কদিন বাঙালির তো বাইরেই খাওয়া হয়। কিন্তু শেষ পাতে একটু মিষ্টি থাকলে মন্দ যায় না। শুরুটা না হয় লাড্ডু, কাজু বরফি বা সন্দেশ দিয়ে হল। কিন্তু শেষপাতে কী রাখবেন?  দোকান থেকে কেনা মিষ্টি এখন অনেকেই খেতে চান না। ডায়াবিটিস, কোলেস্টেরলের ঝক্কি সামলে মিষ্টি খেতে অনীহা অনেকেরই। তাই দীপাবলিতে ঘরেই তৈরি করে ফেলুন মিষ্টি(Recipe)। খুব সহজ পদ্ধতিতে ১০ মিনিটের মধ্যেই বানাতে পারেন মিষ্টি।জেনে নিন কি করে বানাবেন(Recipe)।

উপকরণ

দেড় কাপ মিল্ক পাউডার, আধ কাপ নারকেল কোরা, আধ কাপ চিনির পাউডার বা গুড়, ১/৪ কাপের মতো দুধ, পছন্দ মতো ড্রাই ফ্রুটস

পদ্ধতি

প্রথমে মিল্ক পাউডার অল্প অল্প করে দুধ দিয়ে ভাল করে মেখে নিন। মণ্ডটা নরম হতে হবে। এর পর সেই মণ্ডটিকে দু’ভাগে ভাগ করে নিন। একটি ভাগ নিয়ে হাত দিয়ে ঠেসে তাতে পছন্দ মতো কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস, পেস্তা-বাদাম ছড়িয়ে দিন। তার পর ভাল করে মেখে লম্বা করে রোল করে নিন। শক্ত করে রোল করতে হবে। এর পর অপর মণ্ডটি গোল করে বেলে নিতে হবে রুটির মতো। তার মধ্যে আগের রোলটি রেখে ভাল করে মুড়িয়ে নিন। তার পর রোলটি চাকা চাকা টুকরো করে কেটে নিন। টুকরোগুলি মিষ্টি নরম ও খেতেও সুস্বাদু হবে। ফ্রিজে বেশ কিছু দিন রেখে খেতে পারেন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *