Raiganj | কার্নিভাল বয়কট তৃণমূল বিধায়কের! ষড়যন্ত্রের অভিযোগে সোচ্চার রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন

Raiganj | কার্নিভাল বয়কট তৃণমূল বিধায়কের! ষড়যন্ত্রের অভিযোগে সোচ্চার রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন

ভিডিও/VIDEO
Spread the love


রায়গঞ্জ: রায়গঞ্জের বিধায়কের কার্নিভাল বয়কট ইস্যুতে এবার মুখ খুললেন রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন। রবিবার সন্ধ্যায় পুরসভায় সাংবাদিক সম্মেলন করে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।

উল্লেখ্য, গত শনিবার রায়গঞ্জে দুর্গা পুজোর কার্নিভাল শুরুর কয়েক ঘন্টা আগে বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার বেহাল পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কার্নিভাল বয়কট করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন। তিনি অভিযোগ করেন, রায়গঞ্জ পুরসভা ও প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়ন সম্পূর্ণ ভাবে থমকে গেছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়কের পুরসভার বিরুদ্ধে সরাসরি এমন পোস্ট ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়। রায়গঞ্জ শহরে কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে অথচ শাসকদলের বিধায়ক অনুপস্থিত। এর পাশাপাশি তিনি পুরসভার বেহাল পরিষেবা নিয়ে সরব হওয়ায় প্রশ্নের মুখে পড়ে দলের জেলা নেতৃত্ব। তাই এদিন বিকেলে রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার ও প্রশাসকমন্ডলীর সদস্য সাধন বর্মণ তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডাকেন।

ঘটনা প্রসঙ্গে এদিন সন্দীপ বিশ্বাস বলেন, ‘রায়গঞ্জ পুরসভাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন উনি। রায়গঞ্জ শহরকে পুরোপুরিভাবে জঞ্জাল মুক্ত করেছি আমরা। কিন্তু কীভাবে এই কাজ করলাম তা জানার আগ্রহ নেই বিধায়কের। তিনি আমাদের বিরুদ্ধে ফেসবুককে হাতিয়ার করে ষড়যন্ত্র করার জন্য জঘন্য রাজনীতি করলেন। উনি ফাঁকা আওয়াজ দিয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *