Psychological well being | জীবনে সফল হতে চাইলে আজ থেকেই শুরু করুন এই অভ্যেস

Psychological well being | জীবনে সফল হতে চাইলে আজ থেকেই শুরু করুন এই অভ্যেস

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পরিশ্রম করেও সফলতা যাঁদের কাছে ধরা দেয় না, তাঁরা ভাবেন সফলতা(Psychological well being) কী এমন কাজ করে, যা তাঁদের অন্যদের চেয়ে আলাদা করে? আসলে সকালে উঠেই তাঁরা এমন কিছু প্রাত্যহিক রুটিন ও অভ্যাস মেনে চলেন, যা তাঁদের সঠিক লক্ষ্য নিয়ে দিনটি শুরু করতে সাহায্য করে। এগুলোই তাঁদের অন্যদের থেকে আলাদা করে, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সফল করে তোলে।

তাহলে সেই অভ্যাসগুলো সম্পর্কে জেনে নিই

নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দিন শুরু করা

সফল ব্যক্তিরা কখনোই সকালকে নষ্ট হতে দেন না। তাঁরা তাড়াতাড়ি দিন শুরু করেন। ভোরে উঠে প্রার্থনা বা শরীরচর্চা করেই সারা দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেন। এই অভ্যাসগুলো দিনের কর্মব্যস্ততা শুরু হওয়ার আগে তাঁদের স্থির, শান্ত ও মনোযোগী থাকতে সাহায্য করে।

ছোট ছোট অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়া

ভীষণভাবে সফল ব্যক্তিদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তাঁরা পদক্ষেপ নেওয়ার জন্য উপযুক্ত মুহূর্ত বা সময়ের অপেক্ষায় বসে থাকেন না। বরং প্রতিদিনের ছোট ছোট অগ্রগতিতে বিশ্বাস করেন, এটা তাঁদের কাজের উদ্যম ধরে রাখে। পদক্ষেপগুলো(Psychological well being) নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা না করে তাঁরা ধারাবাহিকভাবে লক্ষ্যের দিকে অগ্রসর হন।

সময়ের সঠিক ব্যবহার করতে জানেন

সময় সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিটি সফল ব্যক্তি এই সত্য খুব ভালো করে জানেন। এজন্য খুব কঠোরভাবে তাঁরা সময় মেনে চলেন। গুরুত্বপূর্ণ বিষয়কে তাঁরা ‘না’ বলতে দ্বিধা করেন না। কাজের সময়সীমা বা ব্যক্তিগত সম্পর্ক, যা–ই হোক না কেন, যেগুলো আসলেই তাঁদের কাছে গুরুত্ববহ, সেগুলোকে অগ্রাধিকারের শীর্ষে রাখেন।

ক্রমাগত শিখতে থাকা

শেখার কোনও শেষ নেই—বিশ্বের সফল ব্যক্তিরা সারাজীবন তাঁদের জীবনে এই চর্চা অব্যাহত রাখেন। সেটা বই পড়া হোক, পডকাস্ট শোনার মাধ্যমে হোক বা অভিজ্ঞ মানুষের সঙ্গে নেটওয়ার্কিং ও নির্দেশনা গ্রহণের মাধ্যমেই হোক। কখনই তাঁরা শেখা থামান না। বিশ্ব দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং নতুন ধারণা পেতে এটা তাঁদের সাহায্য করে। ক্রমাগত শেখার প্রবণতা সফল ব্যক্তিদের যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে এবং সৃজনশীল হতে সাহায্য করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *