Prashant Tamang | প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং, মাত্র ৪৩ বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু

Prashant Tamang | প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং, মাত্র ৪৩ বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংগীত ও চলচ্চিত্র জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং (Prashant Tamang)। ‘ইন্ডিয়ান আইডল’-এর তৃতীয় সিজনে বিজয়ী হয়ে তিনি ঘরে ঘরে এক পরিচিত নাম হয়ে উঠেছিলেন। রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Prashant Tamang handed away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। জানা গেছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন প্রশান্ত। পাহাড়ের এই সন্তান খুব অল্প বয়সেই পিতৃহারা হন। পরবর্তীকালে তিনি কলকাতা পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। চাকরিরত অবস্থাতেই পুলিশের অর্কেস্ট্রার মাধ্যমে নিজের গানের প্রতি ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি।

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ৩ জেতার পর জাতীয় স্তরে বিপুল জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন প্রশান্ত তামাং। এই ঐতিহাসিক জয়ের পর তাঁর ‘ধন্যবাদ’ নামের গানের অ্যালবাম মুক্তি পায়। এরপর দেশ ও বিদেশে একাধিক স্টেজ শো এবং অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একজন সফল প্লেব্যাক গায়ক এবং লাইভ পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

গানের জগত থেকে সিনেমার পর্দাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। ২০১০ সালে জনপ্রিয় নেপালি ছবি ‘গোর্খা পল্টন’-এর হাত ধরে অভিনেতা হিসেবে তাঁর অভিষেক ঘটে। এরপর তিনি ‘অঙ্গালো যো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশী’ এবং ‘কিনা মায়ামা’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত অনুরাগী। ওয়েব সিরিজ পাতাললোকেও অভিনয় করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *