Climate Report | বঙ্গে শীতের দাপট অব্যাহত! উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Climate Report | বঙ্গে শীতের দাপট অব্যাহত! উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে অব্যাহত রয়েছে শীতের দাপট। তবে এরই মাঝে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সামান্য বাড়ল তাপমাত্রা। যদিও তা ক্ষণস্থায়ী। ৪৮ ঘণ্টা পর ফের নামবে পারদ। তবে উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে জাঁকিয়ে (Climate Report)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শীতের প্রকোপ বেশি থাকবে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির কিছু জায়গায় ভোরের দিকে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে ভরপুর। পাহাড়ি এলাকায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচে থাকতে পারে। আগামী ৭ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রার বড়সড়ো পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে কনকনে শীত অনুভূত হবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। দু’দিন পর দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তারপর তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *